নবীন নিউজ ডেস্ক ০৭ আগষ্ট ২০২৪ ১১:৪৮ এ.এম
সংগৃহীত ছবি
অবিলম্বে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান বেন কার্ডিন।
বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পরে মার্কিন সিনেটর বেন কার্ডিন মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতি প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং তার নেতৃত্বের বিরুদ্ধে কয়েক সপ্তাহের ক্রমবর্ধমান বিক্ষোভের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে নতুন নির্বাচনের পথ প্রশস্ত করেছেন।
বিবৃতিতে বেন কার্ডিন বলেন, ‘যেখানে বিশ্বে গণতন্ত্র এবং রাজনৈতিক মত প্রকাশ ক্রমবর্ধমানভাবে হুমকিতে, সেখানে বাংলাদেশের জনগণ সাহসের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের কাছে সম্মিলিত প্রচেষ্টায় শক্তির রূপান্তর প্রদর্শন করেছে। নাগরিকরা ঐক্যবদ্ধ হলে তাদের কণ্ঠস্বর এমনকি সবচেয়ে দৃঢ় ও স্বৈরাচারী নেতাদেরও ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করতে পারে।’
বেন কার্ডিন আরও বলেন, কিন্তু এত সহিংসতা ও রক্তপাত অগ্রহণযোগ্য। যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা শোক প্রকাশ করি। যে সরকার কমপক্ষে এক দশকেরও বেশি সময় পর্যায়ক্রমে বিরোধীদের গলা টিপে ধরেছিল, আদালতকে ম্যানিপুলেট করেছে, নিজের নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা সার্ভিসকে হাতিয়ার বানিয়েছে। সেখানে এখন সাংবিধানিক নীতির ওপর ভিত্তি করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সামনে নতুন করে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আমরা সেলিব্রেট করি।
তিনি আরও বলেন, আমি বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাই একটি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য, যারা দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন করবে। বাংলাদেশের জনগণ এমন একটি সরকারের দাবিদার, যারা তাদের কণ্ঠস্বরের প্রতি সম্মান দেখাবে, তাদের ইচ্ছের প্রতি সম্মান দেখাবে এবং জাতির মর্যাদাকে সমুন্নত রাখবে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন