বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

মোহাম্মদপুরে ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারা

নবীন নিউজ ডেস্ক ০৭ আগষ্ট ২০২৪ ০৮:৪১ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও ডাকাত আতঙ্কে রাত জেগে নিজ নিজ এলাকা পাহারা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে ছিনতাইকারীরা সক্রিয় হয়েছে বলে মঙ্গলবার দিবাগত রাত ১২টা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এমন খবর ছড়িয়ে পড়ার আগেই ছিনতাই ও ডাকাতির শিকার হয় ঢাকা উদ্যান, সাত সমজিদ হাউজিং, ৪০ ফিট এলাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, এ রাতে অন্তত দেড় শ ছিনতাইকারী পুরো এলাকাজুড়ে সক্রিয় ছিল। তাদের হাতে ছিল ধারালো দেশীয় অস্ত্র। ছিনতাইকারীদের কেউ পায়ে হেঁটে ছিনতাই ও ডাকাতি করেছে। কেউ এসেছিলেন মোটরসাইকেল, লেগুনা ও পিকআপ ভ্যানে৷

ফেসবুক গ্রুপ 'আমাদের মোহাম্মদপুর' এর মাধ্যমে এ খবর জানতে পারেন পুরো এলাকাবাসী। ছিনতাই ও ডাকাতির বিষয়ে স্থানীয়দের মসজিদের মাইকের মাধ্যমে এলাকাবাসীকে সতর্ক করা হয়৷ একইসঙ্গে এলাকাবাসীকে বাসা থেকে বের হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে সড়কে নেমে আসেন শত শত বাসিন্দা।

চন্দ্রিমা মডেল টাউন এলাকার বাসিন্দা মো. কামাল হোসেন ঢাকা মেইলকে বলেন, 'আমাদের পাশের এলাকা ঢাকা উদ্যানে ডাকাতি হচ্ছে, এমন খবর শোনার পর আমরা মসজিদের মাইকে সবাইকে বাসা থেকে নেমে আসার আহ্বান জানাই। পরে আমরা মোড়ে মোড়ে পাহারা বসাইছি।'

একই তথ্য জানিয়েছেন সাত সমজিদ হাউজিং এলাকার বাসিন্দা রিয়াদ হোসেন। তিনি বলেন, 'বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের খবর শোনা যাচ্ছিল। আমরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে রাস্তায় নামতে বলি। মাদরাসার ছাত্রসহ সকলেই সারারাত রাস্তায় ছিল।'

তিনি আরও বলেন, 'আমাদের এইদিকে ছয়জন ছিনতাইকারীকে আমরা দেখেছি। তবে দৌড়ে ধরতে পারিনি।'

স্থানীয়দের ভাষ্য, সতর্ক পাহারায় থাকতে গিয়ে পুরো মোহাম্মদপুর রাতভর নির্ঘুম ছিলো। কিছু মানুষ রাস্তায় পাহারায় ছিলেন, আবার অনেকে বাসায় থাকলেও তারাও ছিলেন সক্রিয় ও আতঙ্কিত।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন