মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শপথের পরপরই দপ্তর পেলেন সাত প্রতিমন্ত্রী

নবীন নিউজ, ডেস্ক ০২ মার্চ ২০২৪ ০৯:৫৩ এ.এম

মন্ত্রিসভায় স্থান পেয়েছেন আরও সাতজন প্রতিমন্ত্রী । এর সরাসরি নির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছেন মধ্যে তিনজন ,আর চারজন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য।

নতুন স্থান পাওয়া সাতজনের মধ্যে সরাসরি নির্বাচিতরা হলেন শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), আবদুল ওয়াদুদ (রাজশাহী-৫), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৪)। রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খান সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শহীদুজ্জামান সরকার পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে আছেন আবদুস সালাম। আবদুল ওয়াদুদ দায়িত্ব পেয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে রয়েছেন তাজুল ইসলাম। নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ে কোনো পূর্ণ মন্ত্রী নেই। ফলে তিনি মন্ত্রীর দায়িত্বই পালন করবেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন রোকেয়া সুলতানা । এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন সামন্ত লাল সেন। 

শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন শামসুন নাহার। এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন মহিবুল হাসান চৌধুরী।

অর্থমন্ত্রীর দায়িত্বে আছেন আবুল হাসান মাহমুদ আলী। এবার এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ওয়াসিকা আয়শা খান। 

নাহিদ ইজাহার খান পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এই মন্ত্রণালয়েও পূর্ণ মন্ত্রী নেই। ফলে নাহিদ ইজাহার মন্ত্রণালয়ের পুরো দায়িত্ব পালন করবেন।

গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সাতজনকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরীসহ রাজনীতিক ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

উল্লেখ্যা এর আগে গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জন। প্রতিমন্ত্রী ১১ জন। নতুন সাতজন নিয়ে প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াল ১৮-তে। এখন সব মিলিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪৪। গত মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল ৪৯।

বিগত মন্ত্রিসভায় তিনজন উপমন্ত্রী থাকলেও এখনো বর্তমান মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। সরকার ও আওয়ামী লীগ সূত্র বলছে, পরে আরও কয়েকজন উপমন্ত্রী যুক্ত হতে পারেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন