নবীন নিউজ, ডেস্ক ২৮ জুলাই ২০২৪ ০৯:৩৮ এ.এম
আজ রোববার (২৮ জুলাই) থেকে ৩ দিন রাজধানীতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। রাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এছাড়া, গাজীপুর ও নারায়ণগঞ্জেও রোববার, সোমবার ও মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলেও জানান স্বারষ্ট্রমন্ত্রী। এর আগে, শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল ছিল। পরে বিকেল থেকে আবারও শুরু হয় কারফিউ।
শিথিলের সময় স্বস্তিতে চলাচল করেন সাধারণ মানুষ। তবে রাজধানীতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন ছিলো পুলিশ। টহল দেয় সশস্ত্র বাহিনীও। সড়কে গণপরিবহনসহ যান চলাচল ছিল স্বাভাবিক। কারফিউ শিথিলের সময় দোকানপাটেও দেখা গেছে ভিড়।
এদিকে, শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সরকারি ও বেসরকারি অফিস রোববার সকাল ৯টা থেকে শুরু হবে। অফিস শেষ হবে বিকাল ৩টায়। এই নিয়মে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে।
অন্যদিকে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত নতুন সময়সূচিতে চলবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এই তিনদিন অর্থাৎ ২৮, ২৯ ও ৩০ জুলাই কারফিউ শিথিলের সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন