নবীন নিউজ ডেস্ক ২৬ জুলাই ২০২৪ ১১:২৪ এ.এম
সংগৃহীত ছবি
টেস্ট ও ওয়ানডে থেকে আগেই অবসর নিয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। শুধুই টি-টোয়েন্টি খেলে যাচ্ছিলেন ৪২ বছর বয়সী এই তারকা। তবে পাকিস্তানের ছোট সংস্করণের দলেও দীর্ঘদিন ধরে নেই তিনি। এবার জানিয়ে দিলেন, কোনো সংস্করণেই আর পাকিস্তানের জার্সি গায়ে চাপাবেন না তিনি।
সম্প্রতি ‘ক্রিকেট পাকিস্তান’কে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব মালিক জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন তিনি। পাকিস্তানের হয়ে খেলার প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, ‘না, আমি এত বছর ধরে খেলার পরে খুশি ও সন্তুষ্ট। পাকিস্তানের হয়ে আর খেলার ইচ্ছা নেই আমার।’
শোয়েব আরও বলেন, ‘আমি এরই মধ্যে অন্য দুই সংস্করণ (টেস্ট ও ওয়ানডে) থেকে অবসর ঘোষণা করেছি। আমি লিগ ক্রিকেট খেলছি এবং আমার সময় উপভোগ করছি। আমি যখনই খেলার সুযোগ পাই, আমি এর পূর্ণ ব্যবহারের চেষ্টা করি।’
টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের প্রশ্নে শোয়েব মালিক বলেন, ‘আমার কোনো ইচ্ছা নেই কিন্তু আমি আমার আগের সাক্ষাৎকারে বলেছি, আমি একবারেই শেষবারের মতো সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেব।’
পাকিস্তানের হয়ে ১২৪ টি-টোয়েন্টি ম্যাচে ২ হাজার ৪৩৫ রান করেছেন শোয়েব। ৯টি ফিফটি, ১২৫.৬৪ স্ট্রাইকরেট ও ৩১.২১ গড়ে এই রান করেছেন ৪২ বছর বয়সী এই তারকা। এই সংস্করণে ২৮টি উইকেটও আছে তার।
ঘরোয়া টি-টোয়েন্টিতে ৫৪২ ম্যাচে ১৩ হাজার ৩৬০ রান আছে শোয়েবের। ৮৩টি ফিফটিও আছে তার। বর্তমানে ক্রিস গেইলের পর টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান শোয়েবেরই। ৪৬৩ ম্যাচে ম্যাচে গেইলের ব্যাটে এসেছে ১৪ হাজার ৫৬২ রান।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন