সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ফের বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, কিন্তু কেন?

নবীন নিউজ ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২১ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

চীনা পণ্যের ওপর নতুন করে মার্কিন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বেইজিং মার্কিন আমদানিতে শুল্ক আরোপের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৪৮.৬৯ ডলারে। যা দিনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ২ হাজার ৮৫৩.৯৭ ডলারে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ৮৭৯.৭০ ডলারে বেচাকেনা হচ্ছে।
 
মূলত চীনা পণ্যের ওপর নতুন করে মার্কিন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বেইজিং মার্কিন আমদানিতে শুল্ক আরোপের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম।
 
যদিও ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। টেস্টি লাইভের গ্লোবাল ম্যাক্রোর প্রধান ইলিয়া স্পিভাক বলেছেন, যদি বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয় তাহলে চীন রিজার্ভের জন্য স্বর্ণ কেনা অব্যাহত রাখবে। এতে আরও বাড়বে দাম। পরিস্থিতির উন্নতি না হলে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ডলার ছাড়িয়ে যাবে।
 
এ প্রতিবেদন লেখার সময় স্পট মার্কেটে স্বর্ণের দাম অবস্থান করছিল ২ হাজার ৮৫৯.২১ ডলারে। প্রতি আউন্সের দাম একদিনে ১৭.১৪ ডলার বা শূন্য দশমিক ৬০ শতাংশ বেড়েছে।
 
দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বরাত দিয়ে সময় সংবাদে বলেন, মূলত তিনটি কারণে বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম। ভূরাজনৈতিক উত্তেজনা, ফেডারেল রিজার্ভের সুদের হার ও সাম্প্রতিক বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। এছাড়া যুক্তরাষ্ট্র ডলারকে শক্তিশালী করতে চাইলেও বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ মজুতের দিকে ঝুঁকছে। যা বাড়িয়ে দিচ্ছে স্বর্ণের চাহিদা।
 
বিশ্ববাজারে যে হারে দাম বাড়ছে, এতে যে কোনো সময় দেশেও স্বর্ণের দাম আরও বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন তিনি। মাসুদুর রহমান বলেন, বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।
 
সবশেষ গত ১ ফেব্রুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ভরিতে ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
 
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৮ হাজার  ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৭ হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ২ ফেব্রুয়ারি থেকে।
 
চলতি বছর এখন পর্যন্ত ৪ বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে চার বারই। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।
 
এদিকে, স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে বাড়ছে অন্যান্য ধাতুর দামও। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে রুপার দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২.১৫ ডলারে। এছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৬৬.৯৫ ডলারে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন