নবীন নিউজ ডেস্ক ১১ জুলাই ২০২৪ ০৯:৪৯ এ.এম
সংগৃহীত ছবি
কলকাতায় সায়েন্স সিটি এলাকার জলাশয় থেকে দাউদ হোসেন উপল (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ জুলাই) প্রগতি ময়দান থানা এলাকার বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে তিনি ওই এলাকায় কীভাবে গেলেন এবং মারা গেলেন, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে। খবর আনন্দবাজার।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দাউদ ঢাকার বাসিন্দা। কিছু দিন আগে তিনি কলকাতায় আসেন। উঠেছিলেন নিউমার্কেট থানা এলাকার একটি হোটেলে। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গেছেন, তা এখনও স্পষ্ট নয়। কেন বাংলাদেশ থেকে কলকাতায় এসেছেন ওই যুবক, তাও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টার আগে আচমকা ওই জলাশয়ে ঝাঁপ দেন যুবক। স্থানীয়রা সেই দৃশ্য দেখতে পান এবং পুলিশকে জানান।
পরে স্থানীয়দের সাহায্যে পুলিশ জলাশয় থেকে যুবককে উদ্ধার করে এবং তাকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তার কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অন্য কোনো সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
উপলের মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার কাছ থেকে পাওয়া নথি থেকেই পুলিশ জানতে পেরেছে পরিচয়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন