সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমছে না কেন?

নবীন নিউজ ডেস্ক ১০ জুলাই ২০২৪ ১০:২৫ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বাংলাদেশি পণ্য রফতানিতে বিশাল সুবিধা দেয়ার পরও চীনের সঙ্গে কমছে না বাণিজ্য ঘাটতি। কারণ চীনের মানুষ জানেই না বাংলাদেশ কী ধরনের পণ্য রফতানি করে -- এমনটা দাবি করে দেশটিতে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে বাণিজ্যিক চুক্তির ওপর জোর দেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এদিকে, বাংলাদেশ-চায়না চেম্বার জোর দিচ্ছে পণ্যের গুণগত মানোন্নয়নের ওপর।

এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বিশ্ব অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম দেশ চীন। মোট আমদানি পণ্যের এক-চতুর্থাংশই আসে চীন থেকে। বিপরীতে বাংলাদেশি পণ্যের রফতানি প্রায় তলানিতে। যদিও দেশটিতে ৯৮ শতাংশ পণ্য রফতানিতে মিলছে শুল্কমুক্ত সুবিধা।
 
২০২০ সালের জুলাই থেকে চীন বাংলাদেশকে ৮ হাজার ৫৪৭টি পণ্য শুল্কমুক্ত সুবিধায় রফতানির সুযোগ দিয়ে আসছে। ২০২৩ সালের শুরুর দিকে এ তালিকায় যুক্ত হয় আরও ৩৮৩টি পণ্য। পরে আগস্টে নতুন করে আরও এক শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়া হয়। তবুও চীনের সঙ্গে কাটছে না বিপুল আকারের বাণিজ্য ঘাটতি।
 
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবছরে চীনে ৬০ কোটি ডলারের পণ্য রফতানি করেছিল বাংলাদেশ, যা ২০২২-২৩ অর্থবছরে দাঁড়ায় প্রায় ৬৮ কোটি ডলারে। অর্থাৎ, অধিকাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পরও দেশটিতে এ সময়ে রফতানি বেড়েছে মাত্র ৮ কোটি ডলার।
 
এদিকে, বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার প্রায় ২৪ বিলিয়ন ডলার। এর প্রায় পুরোটাই বাংলাদেশে রফতানি করে চীন। কেননা চীনে বাংলাদেশি পণ্যের রফতানি আয় এখনও পৌঁছাতে পারেনি এক বিলিয়নের ধারেকাছে।
 
তবে কেনো কাটছে না এমন দুর্দশা -- এমন প্রশ্নে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স বলছে, পণ্যের গুণমান উন্নয়নের মাধ্যমে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সাধারণ সম্পাদক আল মামুন মৃধা বলেন,
 
চীনের যে ধরনের পণ্য প্রয়োজন, সেসবের গুণমান উন্নয়ন করতে হবে। এতে আকৃষ্ট হবে চীনা ক্রেতারা।
 
এদিকে, চীনে বাজার সম্প্রসারণে সরকারকে দর কষাকষির পাশাপাশি বাণিজ্যিক চুক্তির দিকে নজর দেয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন,
 
চীনা ক্রেতাদের বাংলাদেশ সম্পর্কে খুব ভালো ধারণা নেই। তাই পণ্য রফতানিতে আরও বেশি উদ্যোগী হতে হবে দেশীয় ব্যবসায়ীদের। পাশাপাশি বাজার সম্প্রসারণে সরকারকে বাণিজ্যিক চুক্তির দিকে নজর দিতে হবে।
 
উল্লেখ্য, চীনে প্রধানত তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, মাছ ও চামড়া রফতানি করে থাকে বাংলাদেশ। বিপরীতে চীন থেকে আমদানি করা হয় মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল ছাড়াও নিত্য দরকারি নানাপণ্য।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন