মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সংসদে প্রধানমন্ত্রীর কাছে দীপু মনির বিচার চাইলেন কামাল মজুমদার

নবীন নিউজ ডেস্ক ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:২৩ পি.এম

নিজের প্রতিষ্ঠিত মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজকে ধ্বংস করার অভিযোগ এনে  সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমান সমাজকল্যাণমন্ত্রী দীপু মনির বিরুদ্ধে বিচার দাবি করেছেন সংসদে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার।

বুধবার(২৮ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ অধিবেশন চলাকালে এসব অভিযোগ করেন এই সংসদ সদস্য। 

সংসদে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কামাল আহমেদ মজুমদার বলেন, আপনার (প্রধানমন্ত্রী) বরাদ্দ করা জমিতে তিলে তিলে একটি স্কুল তৈরি করেছি। এটি নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান, যা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। আমি জানি না কেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কুনজর পড়ল এই শিক্ষাপ্রতিষ্ঠানে। আমি তার বিচার চাই। স্কুলটিকে আপনি (শেখ হাসিনা) রক্ষা করুন।   

কামাল মজুমদার আরো বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠানে এমন একজন প্রধান শিক্ষক রয়েছেন, যার কারণে দিন দিন প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখোমুখি হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়কে বারবার বলার পরও কোনো ব্যবস্থা নেয়নি। তার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধপতন ঘটছে।  

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে কামাল আহমেদ মজুমদার সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগেও তিনি ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মিরপুরে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ নামে তার প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান রয়েছে।

আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে শিক্ষামন্ত্রী ছিলেন বর্তমান সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। আর শিল্প প্রতিমন্ত্রী ছিলেন কামাল আহমেদ মজুমদার। 

উল্লেখ্য, অধ্যক্ষ নিয়োগ নিয়ে গত বছর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে অচলাবস্থার সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে শিক্ষা কার্যক্রমে।

কামাল মজুমদার অভিযোগ করেন, ‘প্রধান শিক্ষক জামায়াতের, তাকে ক্ষমতায় বসানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়কে বারবার বলার পরও তাকে এখনো সরানো হয়নি। মামলা তারা করছে, স্কুলটাকে ধ্বংসের মুখোমুখি নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতি আমার আহ্বান— স্কুলটাকে আপনি রক্ষা করুন। আপনার বরাদ্দ দেওয়া জমিতে আমি তিলে তিলে এ স্কুলটি গড়ে তুলেছি। এটি নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। আমি জানি না, কী কারণে সাবেক শিক্ষামন্ত্রী স্কুলটির প্রতি কুনজর পড়েছে? আমি তারও বিচার চাই।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন