শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বোনের সহকর্মীকে ফাঁসাতেই সেই ওসিকে ‘ঘুষ’

নবীন নিউজ, ডেস্ক ০৭ জুলাই ২০২৪ ১০:৪১ এ.এম

সংগৃহীত

বোনের করা মামলায় তার সহকর্মীকে ফাঁসাতে রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমকে ‘ঘুষ’ দেন ভাই। আর ঘুষ দেওয়ার সেই ভিডিও পরিকল্পিতভাবে ধারণ করে রাখা হয়। যাতে করে ওই ভিডিও দেখিয়ে পুলিশকে পরবর্তী সময়ে জিম্মি করে তাদের নির্দেশনা মতো কাজ করানো যায়।

চন্দ্রিমা থানার ওসি বিরুদ্ধে দপ্তরে বসে ঘুষ নেওয়ার একটি ভিডিও শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যার পর ভাইরাল হয়। এরপর সেই ঘটনার অনুসন্ধানে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

 ভিডিওতে যে ব্যক্তি ওসিকে খামে করে ঘুষের টাকা দেন তার নাম মো. মোস্তাফিজুর রহমান বিশ্বাস। তার বোন রুবানা ফেরদৌস পশ্চিমাঞ্চল রেলের মেকানিক্যাল শাখার ট্রেসার পোস্টে কর্মরত।

এদিকে এই মামলা নেওয়া সরকারি কর্মচারী ও মামলার আসামি শিকাদরকে গ্রেপ্তার করতে চন্দিমা থানার ওসি মাহাবুবকে কয়েক দফায় টাকা দেওয়া হয়। সেই অর্থ লেনদেনের কাজটি করেন রুবানার ভাই মো. মোস্তাফিজুর রহমান। আর সেই ঘুষ দেওয়া অপরজনকে দিয়ে ভিডিও করিয়ে রাখেন মোস্তাফিজুর রহমান।

গত ২০ মে রুবানা অফিসের সহকর্মী মেকানিক্যাল শাখার ফেরো প্রিন্টার আব্দুল খালেক শিকদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ৭ মে শিকদার তাদের দপ্তরে রুবানাকে শ্লীলতাহানি করে বলে ওই মামলায় দাবি করা হয়। ওই মামলায় সাক্ষী করা হয় তার অফিসের অপর চার সহকর্মীকে। তবে যাদের মামলার সাক্ষী করা হয়েছে তাদের সবার দাবি, তারা ওই ঘটনা দেখেননি বা জানেন না।

এই মামলায় গত ২৬ মে গ্রেপ্তার হন আব্দুল খালেক শিকদার। এখন তিনি জামিনে বের হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শিকদার বলেন, ‘আমি হার্টের রোগী। আমার দুই ছেলেমেয়ে। তাদের সবার বিয়ে হয়ে গেছে, নাতি-নাতনি রয়েছে। আমার স্ত্রীও আমার অফিসে চাকরি করে। রুবানাকে আমি মেয়ের মতো দেখি। সে তার মায়ের জমি লিখে নিতে আমাকে প্রথমে সাক্ষী হতে বলে। এরপর অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এটিএম মাসুদুল হাসান স্যারকে সাক্ষী হতে বললে উনি আমার সঙ্গে পরামর্শ করেন এবং সাক্ষী হতে পারবেন না বলে জানিয়ে দেন রুবানাকে। এতে রুবানা মনে করে আমি স্যারকে মানা করেছি।

তা ছাড়া মাসুদুল হাসান স্যারকে রুবানা বিয়ে করতে চায়। তাকে আর হাসান স্যারকে নিয়ে অনেকে কানাঘুষা করেন। অফিসের দরজা আটকে তাদের কাজ করা নিয়ে। এটা নিয়েও আমি তাকে সতর্ক করেছিলাম। এসব নিয়ে ও আমার ওপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা মামলা করেছে। মামলার সাক্ষীরাও জানে না এমন ঘটনার কথা।

মামলার তৃতীয় ও চতুর্থ সাক্ষী এবং রেলের কর্মচারী তানজিরা রহমান ও মো. হারুন জানান, রুবানার সঙ্গে অফিসে এমন কিছু হয়েছে বলে তারা জানেন না। আর রুবানার মামলায় তাদেরকে সাক্ষী করার ঘটনাতেও তারা বিব্রত। থানায় তারা এ বিষয়ে তাদের বক্তব্য দিয়েছেন।

তারা আরও জানান, রুবানা ও পশ্চিমাঞ্চল রেলের অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এটিএম মাসুদুল হাসানকে নিয়ে অফিসে বহুদিন থেকেই কানাঘুষা হচ্ছে। এটা নতুন বিষয় নয়।

মামলার দ্বিতীয় সাক্ষী ও পশ্চিমাঞ্চল রেলের অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এটিএম মাসুদুল হাসান বলেন, ‘রুবানার মামলায় যে সময়ের ঘটনা উল্লেখ করা হয়েছে, তা আমার জানা নেই। আমি ওই সময় ছিলাম না। সে কেন আমাকে সাক্ষী করল তা আমার জানা নেই।’

রুবানার সঙ্গে তার সম্পর্ক নিয়ে অফিসে কানাঘুষার বিষয়ে তিনি জানান, ৪ থেকে ৫টি পোস্ট ফাঁকা থাকায় রুবানাকে নিয়েই আমাকে কাজ করতে হয়। এগুলো যারা ছড়াচ্ছে সব মিথ্যা।’

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের মেকানিক্যাল শাখার ট্রেসার রুবানা ফেরদৌস বলেন, ‘আমি মামলা করেছি। তবে এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। পরে তিনি ফোনের সংযোগ কেটে দেন। পরবর্তীতে তাকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তার ভাই মো. মোস্তাফিজুর রহমান বিশ্বাসের মোবাইল নম্বরে একাধিকবার কল হরা হলেও তা বন্ধ পাওয়া যায়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘পুলিশকে খাম দেওয়ার ভিডিওটি আমরা পেয়েছি। ঘটনাটি অপেশাদারিত্ব প্রতীয়মান হওয়ায় ওসিকে আরএমপিতে সংযুক্ত করা হয়েছে। সেইসঙ্গে এ বিষয়ে তদন্ত করা হবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন