নবীন নিউজ, ডেস্ক ০৬ জুলাই ২০২৪ ১২:২১ পি.এম
খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুনভাবে শুরু করা কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এটাকে আন্দোলনে রূপ দিতে চান দলের নীতিনির্ধারণী নেতারা। কিন্তু কী হতে পারে বিএনপির এই নতুন কর্মসূচির সিদ্ধান্ত?
প্রথম ধাপে ঘোষিত তিন দিনের কেন্দ্রীয় কর্মসূচি গতকাল বুধবার শেষ হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির সিদ্ধান্ত হতে পারে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। সর্বশেষ ১০ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার বিকেলে তিনি বাসায় ফেরেন। এ দফায় খালেদা জিয়ার হৃদ্যন্ত্রে পেসমেকার বসানো হয়। এ অবস্থায় তাঁর মুক্তির দাবিতে বিএনপি নতুন করে কর্মসূচি শুরু করে।
এর মধ্যে গত ২৯ জুন রাজধানী ঢাকায়, ১ জুলাই মহানগর এবং গতকাল জেলা পর্যায়ে পৃথক সমাবেশ করে। সারা দেশে তিন দিনের কর্মসূচি শেষে বিএনপির নীতিনির্ধারণী নেতারা বলছেন, তাঁরা লক্ষ করেছেন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ আছে। এ ছাড়া নানা বৈরিতার মধ্যেও তিন দিনের কর্মসূচিতে দলের নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে। এটাকে সামনে টেনে নিতে চান নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে যে কর্মসূচি শুরু হয়েছে, এটা চলমান থাকবে। এখান থেকে পেছানো যাবে না। জনগণের আকাঙ্ক্ষা এবং পরিস্থিতি বিবেচনা করে কর্মসূচি ঠিক করা হবে, যাতে জনগণের প্রত্যাশা ও আন্দোলনের লক্ষ্য সফল হয়।
এদিকে ঢাকার পর বিভিন্ন মহানগরের সমাবেশ শান্তিপূর্ণ হলেও গতকাল নাটোর ও পটুয়াখালীর সমাবেশে আওয়ামী লীগের কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর বাগেরহাটে পুলিশি বাধায় বিএনপির নেতারা সমাবেশস্থলের কাছেই যেতে পারেননি।
গতকাল এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শান্তিপূর্ণ সমাবেশে এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি পটুয়াখালীতে কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সিকদারসহ নেতা-কর্মীদের ওপর হামলা, বাগেরহাটে কেন্দ্রীয় নেতা শামীমুর রহমানকে অবরুদ্ধ করে রাখা, গত দুই দিনে ছাত্রদলের নেতা মারজুক আহমেদ ও আতিকুর রহমান, কৃষক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামানকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুলে নেওয়ার অভিযোগ করেন।
নবীন নিউজ/জেড
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’