নবীন নিউজ, ডেস্ক ০২ জুলাই ২০২৪ ০৬:৫০ পি.এম
মধ্যপ্রাচ্যের দেশসমূহে অবস্থানরত বাংলাদেশের কর্মীদের সামগ্রিক নিরাপত্তা ও কর্মপরিবেশ সৃষ্টি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদের ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
মঙ্গলবার (২ জুলাই) কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, মুহিবুর রহমান মানিক, আব্দুল মোতালেব, মহিউদ্দিন আহমেদ, নিজাম উদ্দিন হাজারী, মো. মাজহারুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, মো. সিরাজুল ইসলাম মোল্লা এবং শাম্মী আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে মালয়েশিয়ার শ্রমবাজারের সাম্প্রতিক সমস্যা ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন পেশ, মধ্যপ্রাচ্যের দেশসমূহে অবস্থানরত বাংলাদেশের কর্মীদের সামগ্রিক নিরাপত্তা ও কর্মপরিবেশ বিষয়ে প্রতিবেদন, মন্ত্রণালয়ের আওতাধীন ৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন পেশ ও বিস্তারিত আলোচনা করা হয়।
মালয়েশিয়ায় গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের প্রেরণে ব্যর্থতার কারণ অনুসন্ধানের নিমিত্তে গঠিত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দ্রুততার সাথে বিষয়টি নিষ্পত্তির জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন ৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ প্রকল্পটি ভূমি অধিগ্রহণের সাপেক্ষে অগ্রাধিকার প্রদানের মাধ্যমে দ্রুত শেষ করে প্রশিক্ষণ শুরু করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, বিভিন্ন বিভাগ ও সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন