বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

১৮ কেজি ওজন ঝরিয়ে ভিন্নরূপে

নবীন নিউজ, ডেস্ক ৩০ জুন ২০২৪ ১০:৩৫ এ.এম

সংগৃহিত ছবি

হালের ‘হার্টথ্রব’ কার্তিক আরিয়ানকে সচরাচর রোমান্টিক-কমেডি ঘরানার ছবিতে বেশি দেখা যায়। চেনা খোলস ছেড়ে ভিন্নরূপে হাজির হলেন তিনি। কবির খান পরিচালিত ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে এক অন্য কার্তিককে দেখা গেছে।

প্যারা অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী খেলোয়াড় মুরলীকান্ত পেটকরের জীবন নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এ ছবিতে মুরলীকান্তের ভূমিকায় দেখা গেছে কার্তিককে। বক্স অফিসে ছবিটি মোটামুটি ব্যবসা করলেও কার্তিকের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। সাজিদ নাদিয়াদওয়ালার অফিসে কার্তিক আরিয়ানের সঙ্গে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির মুখোমুখি আড্ডার সময় উঠে আসে বক্স অফিসের চাপের কথা। হালকা হেসে অভিনেতা বলেন, ‘একটু চাপ তো অনুভব করি নিশ্চয়। কিন্তু ধীরে ধীরে এসবে এখন অভ্যস্ত হয়ে উঠছি। দর্শকের প্রত্যাশা পূরণ করা এখন আমার কাছে সবচেয়ে বড় চাপ। দর্শকের প্রত্যাশা পূরণ করতে না পারলে হতাশ লাগবে। কিন্তু এ ছবিতে দর্শকের প্রত্যাশা পূরণ করতে পেরেছি। এটাই আমার কাছে অনেক বড় সাফল্য।’

রুপালি পর্দায় ‘মুরলীকান্ত পেটকর’ হয়ে উঠতে নিজেকে কড়া অনুশাসনের মধ্যে বেঁধে রেখেছিলেন কার্তিক। নিজের পছন্দের সব খাবার থেকে দূরে ছিলেন তিনি। ১৮ কেজি ওজন ঝরিয়েছিলেন এ তারকা। চরিত্রের প্রস্তুতির প্রসঙ্গে আরও খোলাসা করে কার্তিক বলেন, ‘কবির স্যার আমাকে শুরুতেই বলেছিলেন যে সাঁতার, কুস্তি, বক্সিং—সবকিছুতে আমাকে পারদর্শী হতে হবে। দুই বছর ধরে আমি শুধু এসবই করে গেছি। জিম, প্রশিক্ষণ, রিডিং সেশন—এসবের বাইরে আমার কোনো জীবন ছিল না। বাইরের জগতের সঙ্গে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম। এ ছবির মাধ্যমে এক নতুন জীবনযাত্রার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। সত্যি বলতে এখন এতেই অভ্যস্ত হয়ে উঠেছি।’

এই বলিউড সুপারস্টার বলেন, ‘চান্দু’ চ্যাম্পিয়ন ছবিটি তাঁর জীবনদর্শন, চিন্তাভাবনা বদলে দিয়েছে। এমনকি ব্যক্তি কার্তিককেও অনেকটা বদলে দিয়েছে বলে জানান তিনি। ছবির নাম ‘চান্দু চ্যাম্পিয়ন’। তাই কার্তিকের থেকে জানতে চাওয়া তাঁর কাছে প্রকৃত চ্যাম্পিয়নের সংজ্ঞা কী। অভিনেতা বলেন, ‘শুধু বিজয়ী হলে আমার কাছে তিনি প্রকৃত চ্যাম্পিয়ন নন। সব ঝড়ঝাপটা অতিক্রম করে যিনি তাঁর লক্ষ্যে পৌঁছে যান, তিনিই আমার কাছে প্রকৃত চ্যাম্পিয়ন। জীবনের কোনো প্রতিকূলতার কাছে যিনি হার মানেন না,  তিনিই আমার চোখে চ্যাম্পিয়ন।’

কথায় কথায় কার্তিক জানান, আগে জলে ভয় পেতেন। কোনোক্রমে সাঁতার কাটতেন বলে জানান তিনি। কার্তিক বলেন যে এ ছবির পর পেশাদার সাঁতারুর মতো সাঁতার কাটেন। তবে এখনো বিমান ওড়ার সময় বুক তাঁর দুরুদুরু করে বলে জানান অভিনেতা।
‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবির পর অভিনেতা কার্তিকের মধ্যে অনেক বদল এসেছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে এ বলিউড অভিনেতা বলেন, ‘আগে আমাকে সবাই রোমান্টিক-কমেডি নায়ক হিসেবে বেশি চিনতেন। কিন্তু এই ছবির পর আমার প্রতি দর্শকের চিন্তাভাবনায় বদল এসেছে। মুরলীকান্ত পেটকরের চরিত্রে আমি সবাইকে চমকে দিয়েছি। নতুন কিছু করার মধ্যে এক আলাদা মজা আছে। এখন ছবির প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন আমি দেখি যে দর্শক হিসেবে ছবিটি দেখব কি না।’

বলিউডে কার্তিকের তথাকথিত কোনো গডফাদার নেই। ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে নিজের দমে আজ তিনি প্রতিষ্ঠা পেয়েছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর পার করার পর এখন কি কার্তিক নিজেকে ‘ইনসাইডার’ মনে করেন? স্মিত হেসে তিনি বলেন, ‘না, আমি নিজেকে এখনো “ইনসাইডার” মনে করি না। আমি একাই যুদ্ধ করে চলেছি।’

ভিন্ন সময়ে ভিন্ন নায়িকার সঙ্গে কার্তিকের রোমান্সের খবর উঠে এসেছে। এখন কি একা? লাজুক হেসে তিনি বলেন, ‘দুই বছর ধরে আমি ‘চান্দু চ্যাম্পিয়ন’ নিয়ে ব্যস্ত। অন্যদিকে দেখার সুযোগ পাইনি। এখন শুধু মন দিয়ে কাজ করে যেতে চাই।’

নবীন নিউজ/আর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’