নবীন নিউজ, ডেস্ক ২৯ জুন ২০২৪ ০৫:৩৩ পি.এম
বাংলাদেশের মঞ্চ নাটকের অন্যতম জনপ্রিয় নাম মিতা চৌধুরী। গত বছরের ২৯ জুন প্রয়াত হন তিনি। এর আগের বছর মারা যান তার স্বামী শাহীদুর রহমান। এ দুজনকে স্মরণ করে ‘মুক্তি নাট্যোৎসব’ আয়োজন করেছে তাদের হাতে গড়া রেপার্টরি নাট্য সংগঠন স্টেইজ ওয়ান ঢাকা।
শুক্রবার(২৮জুন) গান-গল্প-তথ্যচিত্রে তাদের স্মরণ করার পাশাপাশি রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটক ‘দ্য জু স্টোরি’। আজ মিতা চৌধুরীর প্রয়াণদিবসে একই স্থানে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে আরেকটি নাটক ‘সূচনা’। এতে দেখা যাবে চার অভিনেত্রীকে—ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, নাজনীন হাসান চুমকী ও তাহমিনা সুলতানা মৌ।
আবুল হায়াত রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন রহমত আলী। গল্পে দেখা যাবে, মহান মুক্তিযুদ্ধের আগে চার বন্ধু শেলী, সবিতা, রাশেদা ও তানিয়া ছিল হরিহর আত্মা। পরবর্তী সময়ে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেক বছর পর শেলী তার বাগানবাড়িতে বাকি তিন বন্ধুকে ডেকে আনে। উদ্দেশ্য, একটা পুনর্মিলন। শুরুতে পুনর্মিলনটাই বড় হয়ে দেখা দেয়। একে অপরকে নিয়ে ঠাট্টা করে। মেদ, অসুখ—এসব নিয়ে হাসি-তামাশা হয়। গল্পের শেষে শেলী তার তিন বান্ধবীকে এমন এক সত্যের মুখোমুখি করে, যার জন্য কেউই প্রস্তুত ছিল না।
২০১৩ সালের ২৫ মার্চ নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। আজ দেখা যাবে ২৫তম মঞ্চায়ন। শুরু থেকেই নাটকটির সঙ্গে যুক্ত আছেন নাজনীন হাসান চুমকী। তিনি বলেন, ‘আজকের শো করার মূল উদ্দেশ্য, মিতা আপাকে স্মরণ করা। তিনি এ নাটকের শেলী চরিত্রটি করতেন। দ্বিতীয় দফায় তিনি যখন ইংল্যান্ডে যান, তখন আমি এ চরিত্র করা শুরু করি। আর আমার চরিত্রটি (তানিয়া) করতেন শামীমা নাজনীন। এবার তার জায়গায় যুক্ত হয়েছেন তাহমিনা সুলতানা মৌ।’
সূচনার সংগীত করেছেন রহমত আলী, ডিজাইনার ডমিনিক গোমেজ ও পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’