মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

পুলিশ প‌রিচয়ে ৮ বি‌য়ে, অতঃপর...

নবীন নিউজ, ডেস্ক ২৯ জুন ২০২৪ ০৪:০২ পি.এম

সংগৃহীত

গায়ের রং কা‌লো স্মার্ট, নি‌জের সুঠাম দেহ‌কে কা‌জে লা‌গি‌য়ে বে‌ছে নেয় প্রতরণার পথ। পড়াশোনা চতুর্থ‌ শ্রেণি পাস। কিন্তু প‌রিচয় দেন পু‌লি‌শের এসআই গোয়েন্দা (ডি‌বি) আবার মা‌ঝে মা‌ঝে ডিএস‌বি প‌রিচয় দি‌য়ে প্রথ‌মে প্রেমের ফাঁদে ফে‌লে বি‌য়ে ক‌রে লু‌টে নেয় টাকা, সোনাসহ মূল্যবানসামগ্রী। এভা‌বে প‌রিচয় দি‌য়ে সম্প্রতি ৮তম বি‌য়ে করে‌ছেন ম‌নির ওর‌ফে এসআই আমিনুল ইসলাম না‌মে এক যুবক।

ম‌নির পি‌রোজপুরের না‌জিরপুর উপ‌জেলার ৫নং শাখারিকাঠী ইউনিয়নের ঘোপের খাল গ্রামের ময়ূর শে‌খের ছেলে। ম‌নির সম্প্রতি রো‌কেয়া আক্তার দীনা (৪৮) নামে এক ম‌হিলার সঙ্গে দুই বছর ধ‌রে ভুয়া পু‌লিশের এসআই প‌রিচয় দি‌য়ে প্রেমের সম্প‌র্ক তৈরি ক‌রে ৮ম তম বিয়ে ক‌রেন।

দিনার বর্তমান বা‌ড়ি ঢাকার শ্যামপুর থানার ধোলাইপাড় এলাকার যু‌ক্তিবাদী মস‌জিদসংলগ্ন এলাকার নিজস্ব বাড়ি দিনা ভিলা ৫৮/ক। মূলত দিনা গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপ‌জেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মোতা‌লেব শেখের মে‌য়ে। দিনার পূ‌র্বের স্বামী মৃত আলমগীর হোসেন। তি‌নি ক‌রোনাকালীন মৃত্যুবরণ ক‌রেন। তার বা‌ড়ি ঢাকার বিক্রমপুর এলাকায়।

ভুক্ত‌ভোগী দিনা জানান, আমি ২০ বছর কুয়েত ছিলাম। করোনোর সময় দেশে আসি। দেশে আসার কিছুদিন পর স্বামী মারা যায়। আমার ৫ মেয়ে বিয়ে দিয়ে আমি অভিভাবকহীন হয়ে পড়ি তখন মেয়েদের সঙ্গে আলোচনা করে একাকিত্ব দূর করতে পূর্বের পরিচিত (এসআই আমিনুল ইসলাম) ওর‌ফে মনিরকে বিয়ে করি। বিয়ের পর থেকেই মনির নানা সময় বিভিন্নভাবে আমার কাছ থেকে নগদ অর্থ ব‌্যবহৃত সোনা ৩ ভ‌রি আমার বাড়ির দলিল, বিয়ের কাবিননামাসহ মোট ৫ লাখ টাকা হাতিয়ে নেন।

গত ২৫ জুন আমাকে আমার মালামাল, টাকা, সোনা নিয়ে নাজিরপুর আসতে বললে আমি চলে যাই। সেদিন রাতে তিনি আমার ওপর নির্মম অত্যাচার চালায়। মেরে রাতে আমাকে রাস্তায় ফেলে রাখে। স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে রেখে যায়। এক ভ্যানচালকের মাধ্যমে মনিরের বাড়ির খোঁজ পেয়ে সেখানে যাই। আমার সঙ্গে প্রতারণা ও নির্যাতনের বিচার চাই।

মনিরের বাবা মো. ময়ুর শেখ ছেলের কুকৃতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনিও বিচার চান এমন প্রতারক ছেলের। ছেলের বিয়ে সম্পর্কে তিনি জানান, প্রথম স্ত্রী দুই সন্তানসহ ঢাকায় কাজ করেন এভাবে একে একে ৮ জন স্ত্রীর আছে মনিরের। মনির ছোট বেলা থেকে দুরন্ত প্রকৃতির লোক। এবার যদি ছেলে মনির ভালো না হয় এলাকাবাসীদের নিয়ে নিজে জেলে দিয়ে আসব।

বেকারখাল ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেন হাওলাদার বলেন আমি ওই ছেলের বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখি ওই বাড়িতে ওই মেয়ে অবস্থান করতেছে। আমি বিস্তারিত শুনেছি ঘটনা সত্য। বর্তমানে ছেলে পলাতক। আমি ওই ছেলের মা-বাবাকে বলেছি মেয়ের কাছ থেকে যে টাকা পয়সা সোনা এবং অন্যান্য সামগ্রী এনেছেন সবগুলো মেয়েকে ফেরত দিয়ে মেয়ে যদি যেতে চায় তাহলে পাঠিয়ে দেন। ওই ছেলে এইভাবে বিয়েশাদি করে এবং প্রত্যেককে বিয়ে করার পরে তার কাছ থেকে টাকা পয়সা রেখে মারধর করে তাদেরকে পাঠিয়ে দেয়। আমি চাই ওই ছেলের বিচার হোক।

এ বিষ‌য়ে না‌জিরপর থানার পু‌লিশ প‌রিদর্শক ওসি মো. শাহ আলম হাওলাদার জানান, এ বিষ‌য়ে এখনো কোনো অভিযোগ পাই নাই, পে‌লে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন