নবীন নিউজ ডেস্ক ২৭ জুন ২০২৪ ০২:৫৬ পি.এম
সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রোর অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গেলে কালবেলার লিড মোজো রিপোর্টার আকরাম হোসাইনের ওপর হামলা করেছে প্রতিষ্ঠানটির ম্যানেজারসহ কয়েকজন।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল থেকেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান শুরু করে সাদিক এগ্রোতে। সে সময় সাদিক এগ্রোর বাহিনীরাও ছিল। এ সময় কালবেলার লিড মোজো রিপোর্টার আকরাম হোসাইন লাইভ করতে গেলে তেড়ে আসে সাদিক এগ্রোর বাহিনী।
আকরাম হোসাইন বলেন, মোহাম্মদপুরে সাদিক এগ্রোতে চলা ডিএনসিসির উচ্ছেদ অভিযানের সংবাদ প্রকাশ করতে গেলে সাদেক এগ্রোর ম্যানেজার এবং ক্যামেরাম্যানসহ তার বাহিনীর লোকজন আমার ওপর হামলা চালাতে আসে। আমার ক্যামেরা, মাইক্রোফোন ছিনিয়ে নিতে চায়। এ সময় উপস্থিত অন্যান্য গণমাধ্যমকর্মীরা এগিয়ে আসলে পিছু হাটে সাদিক এগ্রো বাহিনী।
প্রত্যক্ষদর্শী ইত্তেফাকের রিপোর্টার জুবায়ের জানান, আমরা সবাই উচ্ছেদ অভিযান কাভার করছিলাম। হঠাৎ দেখি দৈনিক কালবেলার রিপোর্টার আকরাম ভাইয়ের মোবাইল ফোন এবং বুম নিয়ে টানা হেঁচড়া করে তার কাজে বাঁধা দেয়। এরপর আমরা এগিয়ে গেলে পালিয়ে যায়।
মর্নিং টাইমসের রিপোর্টার শামিম আহমেদ জানান, শুরু থেকে সাদেক এগ্রোর কয়েকজন কালবেলার রিপোর্টারের উপর ক্ষুব্ধ ছিলো। সাদেক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় কালবেলার রিপোর্টার আকরাম হোসেন লাইভে ছিল। তখন সাদেক এগ্রোর ম্যানেজার এবং কয়েকজন এসে ধাক্কা মেরে মোবাইল ফেলে দেয়। তখন আমরা কয়েকজন সাংবাদিক এগিয়ে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়।
নবীন নিউজ/ পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন