রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

৩৩ বছর পর রেশনের চাল-গমের দাম বাড়ল ৮ গুণ 

নবীন নিউজ, ডেস্ক ২৭ জুন ২০২৪ ১২:২১ পি.এম

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যসহ প্রাধিকারপ্রাপ্ত ১০টি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের রেশন সামগ্রী চাল ও গমের বিক্রয়মূল্য কয়েক গুণ বাড়িয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘ ৩৩ বছর পর রেশনের দাম বাড়ালো। এর আগে সর্বশেষ ১৯৯১ সালে রেশন পণ্যের দাম নির্ধারণ করেছিল সরকার।

পরিপত্রে বলা হয়, রেশনের চাল ও গমের দাম হবে এ দুটি পণ্যের অর্থনৈতিক মূল্যের ২০ শতাংশ। এতে প্রতি কেজি রেশনের চালের দাম পড়বে ১১ টাকা, গমের কেজি ৯ টাকা; তবে গমের আটার ক্ষেত্রে এটি হবে প্রায় ১২ টাকা। বর্তমানে প্রতি কেজি রেশনের চাল, গম ও গমের আটার মূল্য প্রতিষ্ঠানভেদে ১ টাকা ৯ পয়সা থেকে ২ টাকা ১০ পয়সার মধ্যে। অর্থাৎ এ দুই পণ্যের দাম কয়েক গুণ বাড়ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন থেকে প্রতি অর্থবছরের শুরুতে এসব পণ্য বাজারমূল্যের ওপর ভিত্তি করে পরিবহন, সংরক্ষণ, সরবরাহ খরচসহ অর্থনৈতিক মূল্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানো হবে। পরে এ মূল্যের ২০ শতাংশ হারে দাম নির্ধারণ হবে। চলতি অর্থবছরে প্রতি টন চালের অর্থনৈতিক মূল্য হচ্ছে ৫১ হাজার ৮৯৪ টাকা এবং প্রতি টন গমের অর্থনৈতিক মূল্য ৪৭ হাজার ৩০২ টাকা। পরের অর্থবছরে এ দাম কিছুটা বাড়তে পারে।

এখন ১০ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী রেশন সুবিধা পেয়ে থাকেন। প্রতিষ্ঠানগুলো হলো– স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), সশস্ত্র বাহিনী বিভাগ (সেনা, নৌ ও বিমানবাহিনী), বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, গ্রাম প্রতিরক্ষা অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন, কারা অধিদপ্তর, বেসামরিক প্রতিরক্ষা অগ্নিনির্বাপণ অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসব প্রতিষ্ঠানে চাল ও গম বা আটার পাশাপাশি রেশন হিসেবে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেলও সাশ্রয়ী মূল্যে দেওয়া হয়। তবে এসব পণ্যে দাম বাড়বে কিনা তা জানা যায়নি। বর্তমানে সংস্থাভেদে চার সদস্যের একটি পরিবার প্রতি মাসে ১ টাকা ৯ পয়সা থেকে ২ টাকা ১০ পয়সা দরে ৩৫ কেজি চাল ও ৩০ কেজি করে গমের আটা পেয়ে থাকে। এ ছাড়া প্রায় ৩ টাকা কেজি দরে ৫ কেজি চিনি, ১ টাকা ২০ পয়সা টাকা দরে ৮ কেজি মসুর ডাল এবং ২ টাকা ৩০ পয়সা দরে ৮ লিটার সয়াবিন তেল পায়।

রেশনের আওতায় একেকজন কর্মকর্তা-কর্মচারী পরিবারের আকারভেদে এ সুবিধা পাচ্ছেন। অবসরে যাওয়ার পরও তারা আজীবন এ সুবিধা ভোগ করেন। চাল ও গমের দাম বাড়ানোর কারণে ভর্তুকির পরিমাণ কিছুটা কমবে। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে খাদ্য ভর্তুকি বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৭ হাজার ৩৬০ কোটি টাকা।

নবীন নিউজ/এফ 
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন