মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বিমানের দরজা আনলকড, রানওয়েতে ছোটার পরই ফিরে এলো আবার!

নবীন নিউজ ডেস্ক ২৭ জুন ২০২৪ ০৯:৪৬ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের টেকঅফ বাতিল হয়।দরজা আনলকড থাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকেই ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে পরে চট্টগ্রাম থেকে কাতারের দোহার উদ্দেশে যাত্রা করতে পৌনে এক ঘণ্টা দেরি করতে হয়েছে। এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮ মডেলের বিজি-ওয়ান টু ফাইভ ফ্লাইটির সবকিছু ঠিকঠাক। চট্টগ্রাম হয়ে কাতারের দোহার উদ্দেশে এটি বুধবার (২৬ জুন) বিকেল চারটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ছুটতে শুরু করে। কিন্তু উড্ডয়ন করতে না করতেই গতি কমিয়ে ফিরে আসে হ্যাঙ্গারের সামনে।

ঘোষণা আসে, বিমানের মাঝখানের দুটি দরজা আনলকড দেখাচ্ছে। এরপর প্রকৌশলীরা ত্রুটি সারালে বিলম্বে বিমানটি যাত্রা করে দোহার উদ্দেশে।

বিজি ১২৫ ফ্লাইটের বিমানের জরুরি বহির্গমনের জানালায় কাজ করছেন বিমান বাংলাদেশের ইঞ্জিনিয়ার ও অন্য কর্মকর্তারা। ছবি: ভিডিও থেকে নেয়া

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দেন ওই ফ্লাইটের যাত্রী, নীট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। তার পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, পেছনে থাকা জরুরি বহির্গমন দরজার গ্লাস ঠিকঠাক করছেন পাইলটসহ বিমানের প্রকৌশলী টিম।

এ সময় এসি বন্ধ থাকায় প্রচণ্ড গরমে যাত্রীদের হাঁসফাঁস করার কথাও জানান ওই ব্যবসায়ী। একই সঙ্গে ঝুঁকি না নিয়ে সমস্যা সমাধান করায় বিমানের ক্যাপ্টেনকে ধন্যবাদ দেন মোহাম্মদ হাতেম। তবে, বাংলাদেশ বিমানে ভ্রমণের অভিজ্ঞতা ভালো না বলে মন্তব্য করেন তিনি।

হাতেম বলেন, ‘এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার বাংলাদেশ বিমানে ভ্রমণ করা হয়েছে। একবার হজে যাওয়া হয়েছে। কিন্তু আজকে যখন সাধারণ যাত্রী হিসেবে ভ্রমণ করলাম, তখন অভিজ্ঞতাটা ভালো হলো না। মাঝে মাঝেই বিমান নিয়ে এমন খারাপ অভিজ্ঞতার কথা শুনি অন্য যাত্রীদের কাছে। আজকে নিজেই ভুক্তভোগী।’

ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটা স্ট্যাটাস দেন নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

এদিকে, ঘটনাটি তেমন গুরুতর নয় বলে জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সামান্য ত্রুটি সারানোর পরই দোহার উদ্দেশে ছেড়ে যায় বিমানটি।

বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বলেন, ‘পাইলট বিমান নিয়ে ফেরার পর ইঞ্জিনিয়াররা এসে দেখেছে। এরপর ৫টা ৪৭ মিনিটে ফ্লাইটটি আবার উড়ে গেছে।’
 
এর আগে, গেল সোমবার রাতে উড্ডয়নের পর উইন্ডশিল্ডে ফাটল ধরা পড়ায় আবুধাবি না গিয়ে নরসিংদীর আকাশে ৩ ঘণ্টা চক্কর দিয়ে রাত ১টা ২০ মিনিটে বিমানের একটি ফ্লাইট ফিরে আসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন