নবীন নিউজ, ডেস্ক ২৬ জুন ২০২৪ ০২:৩৪ পি.এম
বলিউড অভিনেত্রী রিমি সেন। ‘হাঙ্গামা’, ‘ধুম’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
লাইট-ক্যামেরা-অ্যাকশনে না থাকার কারণে খবরের পাতা থেকেও হারিয়ে যান রিমি। কয়েক দিন আগে আইনি ঝামেলায় জড়িয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি। এ অভিনেত্রী অভিযোগ, তার এক বন্ধু তাকে ঠকিয়ে ৪ কোটি রুপি হাতিয়ে নিয়েছেন। আর তা নিয়েই থানা-পুলিশ করে তার দিন কাটছে।
যশ-খ্যাতি পাওয়ার পরও কেন অভিনয়ে নেই রিমি? হিন্দুস্তান টাইমসকে রিমি সেন বলেন, “কমেডি সিনেমায় অভিনয় করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, যেখানে আমার চরিত্র ফার্নিচারের মতো। এক কোণায় ফার্নিচারের মতো দাঁড়িয়ে থাকাই ছিল আমার কাজ। কিছু সিনেমায় আমি ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। যেমন— ‘হাঙ্গামা’, ‘জনি গাদ্দার’। আমি এ ধরনের কাজ করতে চেয়েছিলাম।”
অভিনয় ক্যারিয়ারে বলিউডের তারকা অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন রিমি সেন। এ তালিকায় রয়েছেন— অক্ষয় কুমার, অজয় দেবগন, জন আব্রাহাম প্রমুখ। কিন্তু এখনো কি তাদের সঙ্গে যোগাযোগ আছে? এ প্রশ্নের জবাবে রিমি বলেন, ‘না। আমি কারো কাছে সাহায্য চাইতে পারি না। ভিক্ষা না চাইলে কেউ সাহায্য করবে না। অন্যরা কেন নিজের স্বার্থ খুঁজবে না? কেউ কাউকে সাহায্য করতে কেন এগিয়ে যাবে?’
‘পারমিতার একদিন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন রিমি সেন। ভারতীয় বাংলা সিনেমাটি ২০০০ সালে মুক্তি পায়। এরপর তেলেগু ভাষার দুটো সিনেমায় অভিনয় করেন রিমি। ২০০৩ সালে ‘হাঙ্গামা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভেষক ঘটে এই অভিনেত্রীর।
রিমি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো— ‘ধুম’, ‘ফির হেরা ফেরি’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘জনি গাদ্দার’ প্রভৃতি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বুধিয়া সিং-বর্ন টু রান’। ২০১৬ সালে মুক্তি পায় এটি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’