নবীন নিউজ, ডেস্ক ২৬ জুন ২০২৪ ১০:০৯ এ.এম
অনেক দিন ধরে অভিনেতা বিজয় থালাপাতি আর অভিনেত্রী তৃষা কৃষ্ণণকে নিয়ে গুঞ্জন চলছিল। তারা নাকি প্রেম করছেন। এবার জন্মদিনের ছবিতে সেই বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে। বলা হচ্ছে তারা একত্রে বসবাস করছেন।
সোমবার(২৪জুন) ছিল বিজয়ের জন্মদিন। মঙ্গলবার উদযাপনের কিছু ছবি প্রকাশ্যে আনেন দক্ষিণী নায়িকা। সেখানেই ফাঁস, প্রেম ছাড়িয়ে আরও গভীরে তাদের সম্পর্ক। বিনোদন দুনিয়া বলছে, বিজয়-তৃষা নাকি ‘লিভ টুগেদার’ করছেন!
এর পিছনেও গল্প আছে। বিজয় এবং তৃষা ২০০৫-এ ‘গিলি’ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন। দু’জনের রসায়নে ছবি ব্লকবাস্টার। সেই ধারা অব্যাহত ‘আথি’, ‘থিরুপাচি’ এবং ‘কুরুভি’র মতো ছবিতেও। ২০০৮-এ তারা জুটি বেঁধে ছবিতে অভিনয় বন্ধ করে দেন। কারণ, প্রথম ছবির সেই রসায়ন নাকি বাস্তব জীবনে ছায়া ফেলেছিল। বিজয়ের পরিবার তার উপরে তৃষার সঙ্গে ছবি না করার শর্ত চাপিয়েছিল। সেই সময় তারা ঘোষণাও করেন, সবটাই রটনা। তারা শুধুই বন্ধু। ১৫ বছর পর সব রটনা সরিয়ে ফের তারা জুটিতে ফেরের লোকেশ কানাগরাজের ‘লিও’ ছবিতে। অনুরাগীরা তাদের এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত হয়। তখনই নতুন গুঞ্জন, লুকিয়ে প্রেম করছেন তারা।
এরপর গত এক বছরে যুগলকে পর্দার বাইরেও আবিষ্কার করেছেন ফটোগ্রাফাররা। কখনও বিমানবন্দরে, তো কখনও বিজয়ের বাড়িতে। আবার কখনও একই অনুষ্ঠানে তারা আলাদাভাবে উপস্থিত হয়েছেন। কিন্তু পোশাকে রংমিলান্তি! দুই তারকার গোপন প্রেম ছাইচাপা আগুনের মতোই ধিকিধিকি জ্বলেছে। যার আঁচ পেয়েছে বিনোদন দুনিয়া। সোমবার উদযাপনের পর বিজয়ের বাড়ির লিফটে তৃষাকে দেখা যেতেই হাতেনাতে ধরেছেন অনুরাগীরা। তাদের দাবি, শুধু প্রেম নয়, ‘লিভ টুগেদারও’ করছেন এই যুগল।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’