নবীন নিউজ, ডেস্ক ২০ জুন ২০২৪ ০৫:২২ পি.এম
পবিত্র ঈদুল আজহার আগে চলতি জুন মাসের ১৪ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। জুনের ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।
বুধবার (১৯ জুন) ঈদের ছুটির পর এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, জুন মাসের ১৪ দিনে প্রতিদিন বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ১১ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ২৮৫ মার্কিন ডলার। মে মাসের প্রতিদিন দেশে প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৫১ লাখ ২৯ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আর আগের বছর জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৩৩ লাখ ২ হাজার ৬৬৬ মার্কিন ডলার।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, সাধারণত দুই ঈদে প্রবাসীরা দেশে বেশি রেমিট্যান্স পাঠান। দেশে স্বজনদের ঈদের কেনাকাটা করার জন্য বাড়তি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। আর কোরবানির ঈদের আগে দেশে স্বজনরা যাতে কোরবানি দিতে পারে সে জন্য বেশি প্রবাসী আয় পাঠান। এবারও তাই হয়েছে। এর প্রভাব পড়েছে মোট প্রবাসী আয়ে।
বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের বেশি রেমিট্যান্স পাঠানোর আরও একটি কারণ হলো ডলারের দাম এক লাফে ৭ টাকা বৃদ্ধি পাওয়া। মে মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ের ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা পুনর্নির্ধারণ করা হয়।
এছাড়া আগে থেকে প্রবাসী আয়ের বিপরীতে ২ দশমিক ৫০ শতাংশ হারে প্রণোদনা কার্যকর ছিল, সেটাও অব্যাহত রয়েছে। এর ফলে প্রবাসীরা ১ ডলার পাঠালেই দেশে স্বজনরা প্রায় ১২০ টাকা পাচ্ছেন। এ কারণে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রবাসী আয়ের পালে হাওয়া বইতে শুরু করে। ঈদের আগে এই হাওয়া আরও গতিশীল হয়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন