বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দেখলেন ২০ টিভি উপস্থাপক

নবীন নিউজ, ডেস্ক ২৩ জুন ২০২৪ ১০:০৫ এ.এম

সংগৃহিত ছবি

ঈদে মুক্তি পেয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত নতুন সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’। ১৩টি হলে মুক্তি পেয়েছে এটি। অ্যাকশন ঘরানার এই ছবিতে সামাজিক নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে। বিশেষ করে নারীদের ব্ল্যাকমেইল ও সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা তৈরি করা হয়েছে।

এদিকে শুক্রবার ঈদের পঞ্চম দিনে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমাটি দেখলেন ২০ জন টেলিভিশন সংবাদ উপস্থাপক। তারা হলেন টিবিএনটোয়েন্টিফোরের সোমাইয়া হোসাইন, বাংলা ভিশনের নাদিরা আশরাফ, মাইটিভি’র শারাফাত আহমেদ পিয়াল, এনটিভির রাইসুল হক চৌধুরী, টিবিএনটোয়েন্টিফোরের সৈয়দ ইশতিয়াক আহমেদ, নিউজটোয়েন্টিফোরের মাহমুদা মনি, দেশটিভির শারমিন ন্যান্সি, এটিএন বাংলার রাত্রী ইসলাম, বৈশাখী টিভির লাবণ্য হাসান, ডিবিসির রন্জু ইফতেখার, এটিএন নিউজের মাহমুদ ও মাহাথির, নিউজটোয়েন্টিফোরের আয়েশা মিম, দেশ টিভির আয়েশা বুবলী, বিজয় টিভির সিরাজুম মনিরা বিলাসী, মোহনা টিভির ত্রিশা আকতারসহ আরও অনেকে।

এ বিষয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘সিনেমাটিতে আমরা একটি দৃশ্যের প্রয়োজনে প্রকৃত টিভি উপস্থাপকদের দিয়ে অভিনয় করিয়েছি। মূলত দৃশ্যের গ্রহণযোগ্যতা বাড়াতেই এটা করেছি আমরা।’

সিনেমা নিয়ে এই নির্মাতা বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ডের গল্পই নায়ক। আমরা চেষ্টা করেছি, ভালো চলচ্চিত্র তৈরির। এরই মধ্যে দর্শক সাড়া বলে দিচ্ছে আমরা সফল। এখন পর্যন্ত কোনো নেতিবাচক রিভিউ পাইনি। ফলে যারা সিনেমাটি এখনো দেখেননি তাদের অনুরোধ করব, সিনেমাটি দেখার জন্য। আশা করছি, সবার সিনেমাটি ভালো লাগবে।’

নায়ক মুন্না খান বলেন, ‘এটা আমার প্রথম সিনেমা। প্রথম সিনেমাতেই নায়িকা হিসেবে পেয়েছি কলকাতার জনপ্রিয় নায়িকা কৌশানী মুখার্জিকে। গুণী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের মতো মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আর সিনেমাটিও দর্শকরা সাদরে গ্রহণ করেছেন। প্রচুর ফোন পাচ্ছি, সবাই সিনেমাটির প্রশংসা করছেন।’

কৌশানী মুখার্জি বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড মারমার কাটকাট একটি সিনেমা। বাংলাদেশের এ সিনেমায় কাজ করে আমার বেশ ভালো লেগেছে। অনলাইনে দেখেছি, সিনেমাটি দেখে সবাই প্রশংসা করছেন। দর্শকদের জন্যই কাজ করি, তাদের প্রশংসা পেলে সত্যিই ভালো লাগা কাজ করে।’

ক্রাইম থ্রিলার ঘরানার এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান, কলকাতার কৌশানি মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, বড় দা মিঠু, শিমুল খান, মারুফ আকিব, ডনসহ আরও অনেকে।

কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন মুন্না খান।

নবীন নিউজ

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’