স্কুল থেকে শিক্ষাসফরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মদপানের ভিডিও ভাইরাল হওয়ার পর মাদারীপুরের শিবচরের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক মো. ওয়ালিদ মোরশেদ ও জীববিজ্ঞানের শিক্ষক আল নোমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
সন্ধ্যায় তাঁদের সাময়িক বরখাস্তের চিঠি দেওয়া হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার জানান।
স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি শিকদার হাট উচ্চ বিদ্যালয় থেকে বাসে করে শিক্ষা সফরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যান ১৬ জন শিক্ষক ও ৪১ জন শিক্ষার্থী। অভিভাবকদের সঙ্গে নেওয়ার কথা থাকলেও পরে নেওয়া হয়নি।
পথে কয়েকটি মদের বোতল থেকে মদপান করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন সেটির ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন।
পরে শিক্ষক-শিক্ষার্থীদের একসঙ্গে মদপানের ভিডিওটি পরে ফেইসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনা জানাজানির পর ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও স্কুলের অভিভাবকরা।
ভিডিওতে শিক্ষা সফরের বাসে বিদ্যালয়ের শিক্ষক ওয়ালিদ মোরশেদের পাশে একজনের হাতে একটি বিদেশি মদের বোতল দেখা যায়। সেখান থেকে মদ ঢালার চেষ্টা করছেন কয়েকজন। এ সময় মদের বোতল হাতে শিক্ষার্থীরা উল্লাস করতে এবং গানের তালে তালে নাচতে দেখা যায়।
এ বিষয়ে কথা হয় আঞ্জুমান নামের একজনের সঙ্গে। তার সন্তান শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
তিনি বলেন, "শিক্ষকরাই যদি অবৈধ কাজে জড়িত থাকে, তাহলে ওই স্কুলে কীভাবে আমি আমার সন্তানকে পড়াতে পাঠাই। আমি আর ওই স্কুলে আমার ছেলেকে পাঠাব না।“
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক ওয়ালিদ বলেন, “ভাইরাল হওয়ার জন্য শিক্ষার্থীরা মদের বোতলে জুস খাচ্ছিল। ওটা মদ ছিল না।“
প্রধান শিক্ষক আলাউদ্দিন শিকদারও একই দাবি করে বলেন, “শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কোনো অসামাজিক কাজ করেনি। তাও সঠিক তদন্তের স্বার্থে তদন্ত কমিটি করা হয়েছে।“
এ ঘটনায় উপজেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এতে শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমানকে প্রধান করা হয়েছে।
শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “শিক্ষা সফরে যাওয়ার পথে মদপানের একটি ভিডিও প্রশাসনের হাতে এসেছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যদের কমিটিকে মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।“
এ ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে মাদারীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিব উল্লা খান বলেন, এ ঘটনা শোনার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মিললে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সুপারিশ পাঠানো হবে।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন