নবীন নিউজ, ডেস্ক ২৩ জুন ২০২৪ ০৯:০৩ এ.এম
মাসে গড় আয় তিন লাখ টাকারও কম। কিন্তু কোটি কোটি টাকার সম্পদের মালিক নরসিংদী জেলার রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। তার আরেক পরিচয় হলো তিনি আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী। শিক্ষকতা থেকে হঠাৎ রাজনীতিবিদ হওয়া লায়লা কানিজের শুধু ব্যাংকে নগদ জমা আছে ৩ কোটি ৫৫ লাখ টাকা। এছাড়া রিসোর্ট, খামারসহ অনেক কিছুই রয়েছে তার। নামে-বেনামে অঢেল সম্পদ গড়েছেন লাকি। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে তিনি কীভাবে এত সম্পদের মালিক হয়েছেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকির আয় ও সম্পদের অসঙ্গতি তদন্ত হওয়া জরুরি। রাষ্ট্রের তদারকি প্রতিষ্ঠানগুলো এর দায় এড়াতে পারে না।
জানা গেছে, আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। পেশায় শিক্ষক ছিলেন। তবে নংরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান মারা গেলে পুরোপুরি রাজনীতিবিদ হয়ে যান লাকি। তিনি সংসদ সদস্য রাজিউদ্দিন রাজুর আস্থাভাজন হিসেবেও এলাকায় পরিচিত। ২০২৩ সালের উপনির্বাচনে স্থানীয় নেতাদের টপকে আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। আরো পাঁচজন প্রার্থী হলেও অজ্ঞাত কারণে প্রার্থিতা প্রত্যাহার করেন চারজন। আরেকজনের প্রার্থিতা বাতিল হলে লায়লা কানিজ বিনা প্রতিদ্ব›িদ্বতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনেও প্রার্থী হন লায়লা কানিজ লাকি। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা যায়- বছরে প্রায় ১০ লাখ টাকা ভাড়া পান লায়লা কানিজ, তবে তার কোনো ব্যবসা নেই। শেয়ারবাজার থেকে আয় করেন সাড়ে তিন লাখ টাকার বেশি। কৃষি খাত থেকে বছরে সবচেয়ে বেশি আয় (১৮ লাখ টাকা) করেন তিনি। অথচ কৃষি জমি দেখিয়েছেন মাত্র ১৫৪ শতাংশ।
এদিকে, মাসে গড় আয় সাড়ে তিন লাখ টাকা হলেও কোটিপতি লায়লা কানিজ। বর্তমানে তার ব্যাংক অ্যাকাউন্টেই জমা আছে সাড়ে তিন কোটি টাকা। ঢাকায় দুটি ফ্লাটের মালিক তিনি, যার একটির মূল্য দেড় কোটি টাকা। রয়েছে রাজউকের পাঁচ কাঠার প্লট, সাভারে সাড়ে আট কাঠার প্লট, গাজীপুরের বিভিন্ন স্থানে আটটি প্লট, নরংসিংদীতে নয়টি ও যশোরে ১৫ কাঠার প্লট। এর কোনোটির মূল্য নিজেও জানেন না বলে হলফনামা উল্লেখ করেন তিনি। এতসব সম্পত্তি থাকলেও লায়লা কানিজের কোনো ব্যাংক ঋণ বা দেনা নেই। এসব বিষয়ের ব্যাখ্যা জানতে ফোন করা হলেও ধরেননি তিনি।
অনুসন্ধানে জানা গেছে, লাকি রাজধানীর তিতুমীর সরকারি কলেজের বাংলা বিষয়ের সহযোগী অধ্যাপক ছিলেন। একই সঙ্গে রায়পুরা উপজেলার মরজালে নিজ এলাকায় প্রায় দেড় একর জমিতে ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট নামের একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলেন। ২০২৩ সালে উপজেলা চেয়ারম্যান সাদেকুর রহমান মারা গেলে স্বেচ্ছায় চাকরি ছেড়ে উপনির্বাচনে প্রার্থী হন এবং অবৈধ টাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান হন লায়লা কানিজ। তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির দুরোগ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক।
তার নির্বাচনী হলফনামা থেকে আরো জানা গেছে, লায়লা কানিজ বার্ষিক আয় করেন- বাড়ি-অ্যাপার্টমেন্ট, দোকান ও অন্যান্য ভাড়া থেকে ৯ লাখ ৯০ হাজার টাকা, কৃষি খাত থেকে ১৮ লাখ টাকা, শেয়ার-সঞ্চয়পত্র-ব্যাংক আমানতের লভ্যাংশ থেকে ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা, উপজেলা চেয়ারম্যানের সম্মানী বাবদ ১ লাখ ৬৩ হাজার ৮৭৫ টাকা, ব্যাংক সুদ থেকে ১ লাখ ১৮ হাজার ৯৩৯ টাকা। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রয়েছে ৩ কোটি ৫৫লাখ টাকা। তার কৃষিজমির পরিমাণ ১৫৪ শতাংশ, তার অকৃষিজমির মধ্যে রয়েছে- রাজউকে পাঁচ কাঠা, সাভারে সাড়ে ৮ কাঠা, গাজীপুরে ৫ কাঠা, গাজীপুরের পুবাইলে ৬ দশমিক ৬০ শতাংশ ও ২ দশমিক ৯০ শতাংশ, গাজীপুরের খিলগাঁওয়ে ৫ শতাংশ ও ৩৪ দশমিক ৫৫ শতাংশ, গাজীপুরের বাহাদুরপুরে ২৭ শতাংশ, গাজীপুরের মেঘদুবীতে ৬ দশমিক ৬০ শতাংশ, গাজীপুরের ধোপাপাড়ায় ১৭ শতাংশ, রায়পুরায় ৩৫ শতাংশ, ৩৫ শতাংশ ও ৩৩ শতাংশ, রায়পুরার মরজালে ১৩৩ শতাংশ, সোয়া ৫ শতাংশ, ৮ দশমিক ৭৫ শতাংশ, ২৬ দশমিক ২৫ শতাংশ ও ৪৫ শতাংশ, শিবপুরে ২৭ শতাংশ ও ১৬ দশমিক ১৮ শতাংশ, শিবপুরের যোশরে সাড়ে ৪৪ শতাংশ, নাটোরের সিংড়ায় ১ একর ৬৬ শতাংশ।
সরেজমিন দেখা যায়- রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত মতিউর রহমান ও লায়লা কানিজ দম্পতির কয়েক কোটি টাকায় নির্মিত আধুনিক স্থাপত্যের ডুপ্লেক্স বাড়ি। বাড়িটির ভেতরে রাজকীয় সব আসবাবপত্র ও দামি জিনিসপত্র রয়েছে।
লাকির ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্টে গিয়ে দেখা গেছে, দেড় একরের বেশি আয়তনজুড়ে পার্কটির অবস্থান। ভেতরে রয়েছে বিলাসবহুল একাধিক কটেজ। নির্ধারিত টাকায় এ কটেজে রাত্রিযাপন করা যায়। এছাড়া পার্কে রয়েছে বিভিন্ন বয়সীদের জন্য বেশকিছু রাইড। পার্কজুড়ে বিভিন্ন ভাস্কর্য ও স্থাপনা এবং বিশাল আয়তনের একটি লেক। স্থানীয়দের কাছে এগুলো লাকির পার্ক বলে পরিচিত।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন