সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

রোহিঙ্গা সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্র-ইইউসহ ১৫ দূতাবাসের আহ্বান

নবীন নিউজ, ডেস্ক ২০ জুন ২০২৪ ০৬:১৯ পি.এম

সংগৃহীত

বিশ্ব শরণার্থী দিবসে নতুন উদ্যমে রোহিঙ্গা সঙ্কট সমাধানে সবার প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ১৫টি বিদেশি দূতাবাস ও হাইকমিশন।

বৃহস্পতিবার (২০ জুন) দেওয়া এ যৌথ বিবৃতিতে তারা বিশ্বের ১২ কোটি শরণার্থীর প্রতি সংহতি প্রকাশ করেছে।

বিবৃতিতে তারা বলেছে, আজ বিশ্ব শরণার্থী দিবসে আমরা সংঘাত, সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া ১২ কোটি মানুষ অর্থাৎ বিশ্বের প্রতি ৬৯ জনের মধ্যে ১ জনের সাথে সংহতি প্রকাশ করছি। এদের মধ্যে রয়েছে ১০ লক্ষাধিক রোহিঙ্গা, যারা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

‘আমরা বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের প্রয়োজনের সময় সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা সকল প্রতিকূলতায় রোহিঙ্গা জনগণের অবিশ্বাস্য স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস সম্মানের সঙ্গে স্মরণ করছি।’

যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা সবাই রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশের স্থানীয় সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় সেবা প্রদানে চেষ্টা চালিয়ে যাচ্ছি। উদীয়মান নতুন সঙ্কট এবং ক্রমবর্ধমান বৈশ্বিক মানবিক চাহিদার মাঝে আমরা এই দীর্ঘস্থায়ী সঙ্কটের জন্য বিশ্বের দৃষ্টি আকর্ষণের অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

‘রোহিঙ্গা শরণার্থীদের জন্য তাদের স্বেচ্ছায় নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং দীর্ঘমেয়াদে টেকসই প্রত্যাবাসনের ব্যাপারে সবাই আশাবাদী। তবে, মিয়ানমারে ক্রমবর্ধমান সংঘাত এবং মানবিক অবস্থার অবনতির অর্থ হলো যে, এটি নিকট ভবিষ্যতে অসম্ভব। আমরা রাখাইন রাজ্যের পরিস্থিতি এবং সীমান্তে এর প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আজ আমরা সকল নাগরিকের সুরক্ষার গুরুত্ব পুনর্ব্যক্ত করছি।’

আরও বলা হয়, ‘২০২৩ সালের ডিসেম্বরে গ্লোবাল রিফিউজি ফোরামে আমরা জোরপূর্বক বাস্তুচ্যুতির জটিলতা মোকাবিলার জন্য বৈশ্বিক দায়িত্ব এবং অংশীদারত্ব বাড়ানোর জন্য একটি যৌথ প্রতিশ্রুতি দিয়েছি। বাংলাদেশে অবস্থানকালে রোহিঙ্গাদের জন্য উন্নত এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাংলাদেশ সরকারের সাথে অংশীদারত্বের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য টেকসই সমাধানের দিকে আঞ্চলিক সমন্বয় এবং যৌথ প্রচেষ্টা চালিয়ে যাব।’ 

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন