সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

অতিবিপজ্জনক রাসেলস ভাইপার এখন ঢাকার কাছেও

নবীন নিউজ, ডেস্ক ২০ জুন ২০২৪ ০৫:৫৭ পি.এম

সংগৃহীত

একদিকে চলছে কোরবানি ঈদের আমেজ, আর অন্যদিকে আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ রাসেলস ভাইপার। যে সাপের কামড়ে মৃত্যু নিশ্চিত। কিন্তু কেন এত ভয়াবহ এই সাপ? কী আছে এর বিষে?

সম্প্রতি দেশে বেশ কিছু অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে রাসেলস ভাইপার।শুধু তাই না ঢাকার খুব কাছাকাছি চলেছে এসেছে এই সাপ। চলতি বছর এ পর্যন্ত পদ্মার তীরবর্তী রাজশাহী, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের দংশনে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। রাসেলস ভাইপার ভারতীয় উপমহাদেশের চারটি বড় সাপের একটি।

ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিস সার্জন প্যাট্রিক রাসেল। ১৭৯৬ সালে তিনি এ সাপ সম্পর্কে গবেষণা করেন। তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় রাসেলস ভাইপার।

অত্যন্ত বিষধরপ্রজাতির এইসাপ বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল,কিন্তু সাম্প্রতিক সময়ে এসাপের অবাধ বিচরণ ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। অন্যান্য সাপ যেখানে মানুষ দেখলে পালিয়ে যায়,সেখানে রাসেলস ভাইপার সম্পূর্ণ উল্টো, এটি  মানুষ দেখলে তেরে এসে কামড়ায়! 

বিষধর সাপের তালিকায় এর স্থান পঞ্চম হলেও হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এদের অবস্থান প্রথম। আক্রমণের দিক থেকে এইসব এতটাই ক্ষীপ্র যে ১সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।

এই সাপের দেহ সাধারণত মোটা, লেজ শুরু ও ছোট হয়। এর সারা গায়ে বাদামী অথবা কালো রঙের গোল গোল দাগ থাকে। গোলাকার এ দাগ গুলো দেখতে অনেকটা চাঁদের মত। আর তাই এ সাপটিকে এ সাপকে বাংলাদেশের মানুষ চন্দ্রবোড়া সাপ নামেও ডাকা হয়।  মাথা চ্যাপ্টা ও ত্রিভুজ আকার। সাপের গায়ের রং গাঢ় বাদামী,অনেকটা শুকনো পাতার মতো। আর এজন্যই সাপটি নিজেকে শুকনো পাতার আড়ালে লুকিয়ে ফেলতে পারে খুব সহজেই। রাসেলস ভাইপারের জিহ্বার রং বাদামি অথবা কালো রঙের হতে পারে। দেখতে অনেকটা অজগরের মত। পেটের দিকে যে আঁশ রয়েছে তার রং সাদা।রাসেলস ভাইপারের বিষ দাঁত প্রায় ১৬মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এরা প্রচন্ড শব্দে হিস হিস শব্দ করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সাপ কি এখন পানিতে চলতে পারে বলে বর্ষাকালে কচুরিপানার সাথে ভেসে বহুদূর পর্যন্ত জায়গা বদলাতে পারে। চট্টগ্রামের ভেনোম রিসার্চ সেন্টার তাদের ওয়েব সাইটে জানিয়েছে,শুধু বাংলাদেশ নয়, ভীষণ রকম বিষধর রাসেলস ভাইপার আছে ভারত, ভুটান, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও মিয়ানমারে। এ সাপ সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের জমিতে বসবাস করে। আর যেহেতু এই সাপ ডিম না দিয়ে সরাসরি সন্তান প্রসব করে, ফলের সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। 

রাসেলস ভাইপার দিনের বেলায় সক্রিয় থাকে এবং এসময় বেশি মানুষকে আক্রমণ করে।রাসেলস ভাইপার কামড় দিলে ৭২ ঘণ্টার মধ্যে রোগীর মৃত্যু হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যদি এই সময়সীমার মধ্যে  এন্টি ভেনোম চিকিৎসা শুরু করা হয় তবে হয়তো রোগীর জীবন বাঁচানো সম্ভব। রাসেলস ভাইপারের বিষের প্রক্রিয়ায় আক্রান্তে রক্তক্ষরণ হয়, হৃদপিণ্ডের সমস্যা হয়, কিডনির কার্যকারিতা বন্ধ হয়ে যায়। ব্যক্তি যদি আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তাদের শতকরা প্রায় ৩০ শতাংশই মারা যান।

 বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশে অন্তত ৫ লাখ ৮০ হাজার মানুষকে সাপে কামড়ায়,  যার মধ্যে ছয় হাজার মানুষ মারা যায়। ইতিমধ্যে দেশের বেশ কিছু জায়গায় এর কামড়ে প্রাণহানীর ঘটনাও ঘটেছে। ভাইপার গোত্রের এই সাপের বিচরণ আমাদের এই ভারতীয় উপমহাদেশেই। 

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন