বাড়ির সীমানায় জমে থাকা ময়লা পানির দুর্গন্ধ নিয়ে কথা–কাটাকাটির জেরে নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. খুরশিদ আলম (৬০)।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। একই সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন বীজবাগ ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের কবির আহমেদ মাস্টার বাড়ির মো. শহীদ উল্যাহ (৬৫), তাঁর ছেলে মো. অলি উল্লাহ ওরফে শিমুল (২৮) ও পুত্রবধূ ফোরকানের নেছা (৩০)। আটক ব্যক্তিরা বর্তমানে সেনবাগ থানায় আছেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, খুরশিদ আলম ও শহীদ উল্যাহ প্রতিবেশী। দুজনের পরিবারের গোসল ও ধোয়ার কাজে ব্যবহৃত পানি বাড়ির সীমানার একই জায়গায় গিয়ে জমত।
জমে থাকা ওই পানি ও ময়লার দুর্গন্ধ আশপাশে ছড়িয়ে পড়া নিয়ে আজ সকাল পৌনে আটটার দিকে খুরশিদ আলম ও শহীদ উল্যাহর মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে শহীদ উল্যাহ ও তাঁর পরিবারের সদস্যরা অতর্কিতভাবে খুরশিদের ওপর হামলা চালান। তাঁরা কাঠের টুকরা দিয়ে পিটিয়ে খুরশিদের মাথা ফাটিয়ে দেন। এতে ঘটনাস্থলেই খুরশিদ আলম মারা যান।
স্থানীয় লোকজন আরও জানান, ঘটনার পর আশপাশের বাড়ির বাসিন্দারা শহীদ উল্যাহ ও তাঁর ছেলে অলি উল্যাহকে তাঁদের ঘরের ভেতর আটকে রাখেন।
ওই দুজনসহ একই পরিবারের আরেক নারীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। নিহত খুরশিদ আলমের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শনকারী সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহীদ উল্যাহ, তাঁর ছেলে অলি উল্যাহ এবং পুত্রবধূকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের লিখিত অভিযোগের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন