মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

কোরবানির অর্থনীতি ‘লাখ কোটি’ টাকা ছাড়াবে

নবীন নিউজ ডেস্ক ১৬ জুন ২০২৪ ১১:৩৯ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। আজও ক্রয় করা হচ্ছে কোরবানির পশু। ধারণা করা হচ্ছে, এবার কোরবানির ঈদকেন্দ্রিক অর্থনীতির আকার এক লাখ কোটি টাকা ছাড়াতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পশু ক্রয়-বিক্রয় খাত। এ খাতে বড় অবদান রাখে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। ঈদের আগে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশিরা বিপুল রেমিট্যান্স পাঠান।

এবার কোরবানির ঈদের আগেও তার ব্যতিক্রম হয়নি। চলতি জুন মাসের প্রথম ১২ দিনে ব্যাংকের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৪৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এই অর্থ আগের পুরো মাসের তুলনায় ৭৪ শতাংশ বেশি। আবার চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ছাড়িয়েছে ১২৩ কোটি ডলার। এ খাতের প্রধান কাঁচামাল চামড়া, যার ৭০ শতাংশ সংগ্রহ করা হয় কোরবানির ঈদে।

তবে এবারের ঈদ অর্থনীতিতে মূল্যস্ফীতিজনিত ব্যয় বাড়ার চাপ থাকবে। কোরবানিকেন্দ্রিক অর্থনীতি অনেকাংশে অন্তর্ভুক্তিমূলক। এতে গরিব মানুষের হিস্যাও জড়িত। আবার ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা পশু বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।

কৃষি অর্থনীতিবিদ ও ঢাকা স্কুল অব ইকোনমিকসের পরিচালক অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে বলেন, ‘এবারের কোরবানির ঈদকেন্দ্রিক অর্থনীতি এক লাখ কোটি টাকা ছাড়াতে পারে। ঈদকেন্দ্রিক অর্থনীতির মধ্যে কোরবানির অর্থনীতিটা দেশের জন্য বেশি অন্তর্ভুক্তিমূলক। এই সময়ে ধনীদের কাছ থেকে গরিব মানুষ কোরবানির পশুর মাংস পায়। এতে কিছুটা হলেও তাদের পুষ্টির চাহিদা পূরণ হয়। আবার এক কোটির ওপর কোরবানির যেসব পশু বিক্রি হয়, তার বেশির ভাগ সরবরাহ করেন ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা। ফলে এই সময়ে এসব খামারি বাড়তি আয় করেন। যদিও এবার পশুর দাম ভোক্তা ও খামারিদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি করেছে। তবে বিষয়টি যেহেতু ধর্মীয়, বাড়তি দাম হলেও দিনশেষে মানুষ কোরবানির জন্য পশু কিনবে।’

বিশ্লেষকরা বলছেন, কোরবানিকেন্দ্রিক অর্থনীতি ও ব্যাবসায়িক কার্যক্রমের মধ্যে সবচেয়ে বড় খাত পশু ক্রয়-বিক্রয়। গত বছর এক কোটি ৪২ হাজার পশু কোরবানি দেওয়া হয়। চলতি বছর চাহিদা রয়েছে এক কোটি সাত লাখ পশুর। বিপরীতে পশু প্রস্তুত আছে প্রায় এক কোটি ৩০ লাখ। এ খাতের সঙ্গে জড়িত ফিড মিল, পরিচর্যায় নিয়োজিত শ্রম, ওষুধ ও ব্যবস্থাপনা। এসবের অর্থনীতিতে যুক্ত হতে পারে ৬৫ হাজার কোটি টাকা।

কোরবানির পশু ক্রয়-বিক্রয় ছাড়াও অন্য কিছু খাত রয়েছে। বিশেষ করে চামড়া, মসলা, পশু খাদ্য, লবণ ও ওষুধ। এতেও বিপুল অর্থ হাতবদল হয়।

পাশাপাশি এ সময় প্রবাসীরা কোরবানির জন্য দেশে অর্থ পাঠান। এতে বাড়ে রেমিট্যান্স। মানুষের নতুন জামাকাপড় কেনার প্রবণতাও বাড়ে। আবার কোরবানির ঈদকে ঘিরে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান। ঈদ বোনাস কিংবা বাড়তি আয় দিয়ে অনেকে শৌখিন বা প্রয়োজনীয় জিনিসপত্র কেনে। এর মধ্যে অন্যতম টিভি, ফ্রিজ, এসি। কোরবানির মাংস সংরক্ষণে বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় এ সময় ফ্রিজ বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। ফ্রিজ ব্যবসায়ীদের দেওয়া তথ্য মতে, দেশে বছরে ১৬-১৭ লাখ ফ্রিজের চাহিদা রয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ ফ্রিজ বিক্রি হয় কোরবানির ঈদের সময়। সব মিলিয়ে এসব খাতে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়।

কোরবানির ঈদ অর্থনীতির আরেকটি খাত হলো পরিবহন। পশু পরিবহনের জন্য ট্রাক ভাড়া, মানুষের ভ্রমণ ও যাতায়াতের জন্য বাস, ট্রেন, লঞ্চ ও বিমানের টিকিট কেনায় খরচ বাড়ে। ফলে পরিবহন খাতে যুক্ত হয় বাড়তি খরচ। সব মিলিয়ে পরিবহন ও ঈদ বোনাসের টাকায় বাড়তি কেনাকাটায় যুক্ত হয় আরো প্রায় আট হাজার কোটি টাকা।

কোরবানিকে কেন্দ্র করে পশু জবাই ও মাংস কাটার জন্য দা, বঁটি, ছুরিসহ বিভিন্ন নিত্যপণ্যের বেচাকেনা বৃদ্ধি পায়। পর্যালোচনা করে দেখা গেছে, কোরবানিকে ঘিরে চাঁদা, টোল, বকশিশ, চোরাকারবার, ফড়িয়া, দালাল, হাসিল, পশুর হাটের ইজারা, বাঁশ-খুঁটির ব্যবসা, পশুর খাবার, পশু কোরবানি এবং মাংস প্রসেস এবং কোরবানির পশুর সাজগোজ বাবদও বিপুল অর্থ হাতবদল হয়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন