নবীন নিউজ, ডেস্ক ১০ জুন ২০২৪ ০২:৪২ পি.এম
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাসে নাম লেখালেন নরেন্দ্র মোদী। রোববার(৯জুন) সন্ধ্যায় তিনি এবং ৭২ জন মন্ত্রী শপথবাক্য পাঠ করেছেন। এদের মধ্য ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা পরে ঘোষণা করা হবে।
সংবাদ সংস্থা এএনআইয়ের ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কিং খান শাহরুখ খান। তিনি ম্যানেজার পূজা দাদলানিকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছান। শাহরুখের সঙ্গেই ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিও।
এদিকে কিং খানকে দেখা গেলেও এদিনের অনুষ্ঠানে বলিউডের বাকি দুই খান সালমান কিংবা আমিরকে অবশ্য দেখা যায় নি। তারা আমন্ত্রিত কিনা সে বিষয়টিও স্পষ্ট নয়।
এদিন অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে দেখা হতেই তাকে জড়িয়ে ধরতে দেখা যায় অক্ষয়কে। অনুষ্ঠানে ছিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার, পরিচালক রাজকুমার হিরানি, ‘টুয়েলভ ফেল’-তারকা বিক্রান্ত মাসে।
এদিকে শনিবারই দক্ষিণী মেগাস্টার রজনীকান্তকে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চেন্নাই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়।
সাংবাদিকদের রজনীকান্ত বলেছিলেন, ‘আমি শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি... এটা একটা ঐতিহাসিক ঘটনা... তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসছেন নরেন্দ্র মোদি, এটা একটা বড় বিষয়। আমি তাকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে চাই। জনগণ একটা শক্তিশালী বিরোধী দলকে নির্বাচিত করেছে যা গণতন্ত্রের জন্য সুস্থতা লক্ষণ।’ আগামী ৫ বছরে তার কী প্রত্যাশা রয়েছে? এ প্রশ্নে রজনীকান্ত বলেছিলেন, ‘দেশের শাসনব্যবস্থা ভালো হবে, এটাই প্রত্যাশা।’
এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন হিমাচল প্রদেশের মান্ডির নব-নির্বাচিত সংসদ সদস্য, অভিনেত্রী কঙ্গনা রনৌত। প্রসঙ্গত, মান্ডিতে কঙ্গনার হয়ে প্রচারেও গিয়েছিলেন মোদি।
প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন- অনুপম খের, অনিল কাপুরসহ আরও বেশ কয়েকজন তারকা। এছাড়াও প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার আগে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন রাজকুমার রাও, অজয় দেবগনসহ বহু বলি তারকা।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’