নবীন নিউজ ডেস্ক ১০ জুন ২০২৪ ০১:১৮ পি.এম
সংগৃহীত ছবি
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে বোমা হামলায় সেনাবাহিনীর এক ক্যাপ্টেনসহ অন্তত ৭ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। সেনা সদস্যদের বহনকারী গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত হানলে প্রাণ হারান তারা।
রোববার(৯ জুন) প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় নিরাপত্তা সদস্যদের বহনকারী যান লক্ষ্য করে একটি আইইডির বিস্ফোরণ ঘটানো হয়।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যানটি কাইচি কামার এলাকার দিকে যাওয়ার পথে সুলতানখেল গ্রামের কাছে হামলার মুখে পড়ে। এলাকাটি পাঞ্জাব প্রদেশের মিনাওয়ালি জেলার সীমান্তবর্তী।
পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, ‘লাক্কি মারওয়াত জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে একটি ঘরে তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।’
পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখাটি জানিয়েছে, নিহত ক্যাপ্টেনের নাম মুহাম্মদ ফারাজ ইলিয়াস (২৬)। নিহত অন্যান্যদের মধ্যে একজন সুবেদার মেজর, দুইজন ল্যান্স নায়েক ও তিনজন সিপাহী রয়েছেন।
এ হামলার পর নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে তারা।
লাক্কি মারওয়াতে সাহাব খেল এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর হওয়া এ হামলার তীব্র নিন্দা করেছেন খাইবার পাখতুনখওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি ও মুখ্যমন্ত্রী আলি আমিন খান।
একই প্রদেশের বাজাউর জেলায় রোববার ভোররাতে আরেকটি হামলার ঘটনা ঘটেছে। বিদ্রোহীরা পুলিশের একটি চেকপোস্টে চোরাগোপ্তা হামলা চালিয়েছে। তবে হামলাটি প্রতিহত করা হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে।
পুলিশ চেকপোস্টটিতে হামলায় জঙ্গিরা রকেট লঞ্চারসহ আরও বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছিল।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন