অস্ত্রোপচার করে এক যুবকের পেট থেকে বের করা হলো ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক। এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে।
জানা গেছে, পেটে অসহ্য ব্যথা এবং বমির উপসর্গ থাকায় দিল্লির শ্রীগঙ্গা রাম হাসপাতালে ভর্তি করানো হয় এক যুবককে। তার পরিবার জানায়, গত ২০ দিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল যুবকের। সঙ্গে বমিও হচ্ছিল। হাসপাতালের আউটডোরে চিকিৎসকরা প্রথমে পরীক্ষা করেন।
তার পরিবারের সদস্যরা চিকিৎসককে জানান, গত কয়েক সপ্তাহ ধরে কয়েন এবং চুম্বক খাচ্ছিলেন যুবক। আর তাতেই সন্দেহ হয় চিকিৎসকের। সঙ্গে সঙ্গে তিনি সিটি স্ক্যান করেন।
তাতে দেখা যায়, যুবকের অন্ত্রে গিয়ে আটকে রয়েছে বেশ কিছু কয়েন এবং চুম্বক। সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার করে ১, ২ এবং পাঁচ রুপির ৩৯টি কয়েন উদ্ধার হয়েছে। শুধু তাই-ই নয়, গোল, চ্যাপ্টা, ত্রিকোণা, এ রকম নানা আকৃতির প্রায় ৩৭টি চুম্বক উদ্ধার হয়, যা দেখে চিকিৎসকেরা রীতিমতো স্তম্ভিত হয়ে যান।
অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা ওই যুবককে জিজ্ঞাসা করেন, কেন তিনি এই কয়েন এবং চুম্বক খেয়েছিলেন? এই কারণে তার জীবন বিপন্নও হতে পারত!
চিকিৎসকদের প্রশ্নে জবাবে ২৬ বছর বয়সী ওই যুবক জানান, তিনি শুনেছেন সুঠাম দেহের গঠনে জিঙ্কের একটা বড় ভূমিকা রয়েছে। কয়েন এবং চুম্বকে যেহেতু বেশি পরিমাণে জিঙ্ক রয়েছে, তাই চটজলদি সুঠাম দেহ তৈরি করতেই তিনি সেগুলো খেয়েছেন।
কিন্তু তার এই ‘আজব’ পরিকল্পনা যে প্রাণঘাতী হতে পারে, সে কথা তিনি একবারের জন্যও ভাবেননি।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন