নবীন নিউজ, ডেস্ক ০৭ জুন ২০২৪ ১০:১২ এ.এম
ঢাকাই সিনেমা জনপ্রিয় অভিনেতা দিলদার। যার পুরো নাম দিলদার হোসেন। একজন কৌতুক অভিনেতা হিসেবে দর্শকমহলে সর্বাধিক পরিচিত তিনি। অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়, জনপ্রিয় সব তারকাশিল্পীদের সঙ্গে। সেই দিলদার আবার ফিরে এলেন নতুন রূপে (কৃত্রিম বুদ্ধিমত্তায়, এআই)! একটা হালকা রংয়ের শার্ট গায়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন দিলদার। মাথায় উপরের অংশে যথারীতি টাক ও নাকের পাশের চামড়া হালকা কুচকানো। তাকে দেখে অনেকেই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা।
অর্ক ফারিয়ান সাবিত নামের এক গ্রাফিক্স ডিজাইনার দিলদারের ছবিটি গেল মঙ্গলবার সামাজিক যোযোযোগ মাধ্যমে শেয়ার করেন। এআই দিয়ে তৈরি ছবিটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ফেসবুকে।
ছবিটি সম্পর্কে অর্ক ফারিয়ান সাবিত বলেন, ‘আমার প্রিয় অভিনেতাদের মধ্যে দিলদার অন্যতম। ওনার অনেক জনপ্রিয়তা। বিশেষ করে ৯০ দশকের তার অনেক ভক্ত রয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের অনেকে দিলদারের অভিনয় পছন্দ করেন।’
উল্লেখ্য, ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী কৌতুক অভিনেতার আসন দখল করা দিলদার নেই আজ ২১ বছর হতে চলেছে। ২০০৩ সালের ১৩ জুলাই ৫৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তুমুল জনপ্রিয় এই অভিনেতা।
১৯৭২ সালে ‘কেন এমন হয়’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল দিলদারের। দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ শতাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। মৃত্যুর বছরে সেরা কৌতুক অভিনেতা হিসেবে ‘তুমি শুধু আমার’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান দিলদার। কৌতুক অভিনয়ের পাশাপাশি দিলদারকে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন ‘আব্দুল্লাহ্’ নামের একটি সিনেমায়।
দিলদারের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো– বেদের মেয়ে জোসনা, বিক্ষোভ, অন্তরে অন্তরে, কন্যাদান, চাওয়া থেকে পাওয়া, সুন্দর আলী জীবন সংসার, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, শান্ত কেন মাস্তান, অচিন দেশের রাজকুমার, প্রেম যমুনা ও বাঁশিওয়ালা ইত্যাদি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’