নবীন নিউজ, ডেস্ক ০৩ জুন ২০২৪ ০৪:০৮ পি.এম
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিক আসছে। এ খবর বহু পুরানো। তবে কবে আসছে, কে সেই সিনেমা বানাবেন তা নিয়ে নানান আলোচনা চলছিল। অবশেষে বায়োপিকে সৌরভ গাঙ্গুলি হয়ে ধরা দিতে যাচ্ছেন আয়ুষ্মান খুরানা! আর স্ত্রীরূপে শোনা যাচ্ছে অভিনেত্রী তৃপ্তি দিমরির নাম।
সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, চলতি বছরেই শুটিং ফ্লোরে যাবে সৌরভের বায়োপিক। প্রায় বছর আড়াই আগে থেকে জল্পনা চলছে তার বায়োপিক নিয়ে।
সময় গড়ালেও, এই প্রোজেক্ট নিয়ে এখনও অনেক ধোঁয়াশা রয়েছে। সৌরভ গাঙ্গুলির চরিত্রে থাকার গুঞ্জনে উপরের তালিকায় রয়েছে আয়ুষ্মান খুরানার নাম। একসময় দারুণ ক্রিকেট খেলতেন আয়ুষ্মান। শোনা যাচ্ছে, ব্যাট হাতে প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন এই অভিনেতা। তবে কবে সিনেমা আসবে পর্দায়, তা নিয়ে নেই কোনও তথ্য।
এরই মাঝে সৌরভ ফাঁস করেছেন, তার একমাত্র মেয়ে মা হিসেবে বেছে নিতে চাইছেন তৃপ্তি দিমরিকে। রাশ্মিকা মান্দানার কথা উঠলেও আপাতত তার জায়গায় নাম বসেছে তৃপ্তির। রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন তৃপ্তি।
করণ জোহরের ‘ধড়ক ২’, কার্তিক আরিয়ানের সঙ্গে ভুলভুলাইয়ার সিক্যুয়েলের কাজ হাতে রয়েছে তৃপ্তির। এরই মাঝে, সৌরভকন্যা সানা চাইছেন পর্দার মা হয়ে উঠুক এই অভিনেত্রীই। তবে এতে আপত্তি নেই সৌরভের। মেয়ের মতের সঙ্গেই তার মত।
এর আগে শোনা গিয়েছিল বাংলার মহারাজের বায়োপিক পরিচালনা করবেন রজনীকান্ত কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। তবে বর্তমানে শোনা যাচ্ছে পরিচালকের আসনে থাকছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। যিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’-এর মতো সিনেমা বানিয়েছেন। দাদার ক্রিকেট জীবন, প্রেম-বিয়ে, কলকাতার বাড়ি সবই থাকবে এই বায়োপিকে। মাঝে শোনা গিয়েছিল, চিত্রনাট্যে কড়া নজর ছিল সৌরভের। নিজের বায়োপিকে কোনও রকম ফাঁক রাখতে রাজি নন তিনি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’