রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বই মেলায় আসা নিজের বইটি ছুঁয়ে দেখতে পারল না রাইদাহ

নবীন নিউজ ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৪৭ পি.এম

এবারের অমর একুশে বইমেলায় রাইদাহ গালিবার ‘আন্ডোরে রাজ্যের কাহিনি’ প্রকাশিত হয়েছে। শিশুপ্রকাশ বইটি প্রকাশ করেছে। এটা রাইদাহর পঞ্চম বই। বইয়ের উৎসর্গের পাতায় লেখা, ‘রাইদাহ গালিবা কুইনের মতোই চিকিৎসক এর অবহেলা ও গাফিলতিতে অকালে হারিয়ে যাওয়া/ঝরে পরা সকল ফুলশিশুর জন্যে।’

 ছোট্ট রাইদাহকে কাছের স্বজনেরা ডাকতেন ‘কুইন’ বলে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাইদাহ ২০২২ সালের ১ ডিসেম্বর মারা যায়। পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা আর অব্যবস্থাপনায় শিশুটির মৃত্যু হয়েছে।

 পরিবারের সদস্যরা বলছেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরপরই রাইদাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডাব হাতে নিয়ে হাঁটতে হাঁটতে হাসপাতালে যাওয়া মেয়েটি সেখান থেকে বের হয়েছিল লাশ হয়ে। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছিল রাইদাহর। তখন তার বয়স ছিল ১২ বছর ১০ মাস।


রাইদাহ মারা যাওয়ার পর তার মা কানিজ কুলসুম বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে মেয়ের চিকিৎসায় অবহেলা হয়েছে বলে অভিযোগ জানান। কথাসাহিত্যিক কানিজ কুলসুম বলেন, চিকিৎসকের দায়িত্বে চরম অবহেলা ও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা দিতে গাফিলতির কারণে মেয়েকে হারিয়েছেন তিনি। তিনি সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তি চান। এই অভিযোগের তদন্ত চলছে।

রাইদাহ নিয়মিত লিখতে পছন্দ করত। মারা যাওয়ার পর গত বছর অমর একুশে বইমেলায় তার লেখা রূপকথার গল্পের বই ‘ভয়ংকর গাছ’ প্রকাশিত হয়। এটি ছিল রাইদাহর চতুর্থ বই। এবারের মেলায় এসেছে ‘আন্ডোরে রাজ্যের কাহিনি’। একটি বইও ছুঁয়ে দেখতে পারল না রাইদাহ।

পরিবারের সদস্যরা চান রাইদাহর লেখা বইগুলো পড়ে পাঠক তাকে মনে রাখুক। এটাই তাঁদের চাওয়া।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল রাইদাহ। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় সে শিশুসাহিত্যিক হিসেবে নাম করেছিল। মরণোত্তর ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ ২০২৩’ পুরস্কার পেয়েছে রাইদাহ গালিবা।

রাইদাহর বয়স তখন আট বছর। ‘বাঘ ও দৈত্য’ নামে তার লেখা একটি গল্প প্রথম বাংলা একাডেমির ধানশালিকের দেশ পত্রিকায় প্রকাশিত হয়। এরপর একাধিক গল্প প্রকাশিত হয় শিশু একাডেমির শিশু পত্রিকায়।

২০২০ থেকে ২০২৪ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত রাইদাহ গালিবার লেখা গল্পের বইগুলো হলো—‘পিটুর জাদু জুতা’, ‘এক যে ছিলো মুচি’, ‘ইমা ও দৈত্য’, ‘ভয়ংকর গাছ’ ও ‘আন্ডোরে রাজ্যের কাহিনি।

বইমেলায় নিজের বই দেখে যেতে পারল না ডেঙ্গুতে মারা যাওয়া রাইদাহ
মরণোত্তর ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ ২০২৩’ পুরস্কার পেয়েছে রাইদাহ গালিবা

আবরার মাহির নামে এক ছোট ভাই আছে রাইদাহর। বাবা মিজানুর রহমান একজন ব্যবসায়ী। মা কানিজ কুলসুম কথাসাহিত্যিক।

‘আন্ডোরে রাজ্যের কাহিনি’ গল্পটি ২০২২ সালে শিশু একাডেমি থেকে প্রকাশিত শিশু পত্রিকায় ছাপা হয়েছিল। এবার সেটি বইমেলায় প্রকাশ করলেন পরিবারের সদস্যরা।

রাইদাহর মতো আর কোনো শিশুকে যাতে কষ্ট পেয়ে পৃথিবী ছাড়তে না হয়, সেই আকুতি জানালেন তার মা কানিজ কুলসুম। আলাপকালে বললেন, অভিযুক্ত চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তাঁর মতো আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন