নবীন নিউজ, ডেস্ক ৩০ মে ২০২৪ ১১:৩৬ এ.এম
দেশের অভিনয় জগতের দুই উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন ফরীদি ও আফজাল হোসেন। তাদের দুজনের গভীর বন্ধুত্বের কথাও অনেকেরই জানা। দুজনেই ছিলেন ঢাকা থিয়েটারে। সেখান থেকেই তাদের পরিচয়। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন ফরীদি। বিভিন্ন সাক্ষাৎকারে বন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করেছেন আফজাল হোসেন। এবার ফরীদির স্মরণে প্রকাশিতব্য একটি বইয়ের প্রচ্ছদ করলেন গুণী এই অভিনেতা।
বুধবার(২৯মে) হুমায়ুন ফরীদির জন্মবার্ষিকী। মৃত্যুর এক যুগ পর অভিনেতা হুমায়ুন ফরীদিকে নিয়ে একটি বই প্রকাশিত হচ্ছে, যেখানে ফরীদিকে নিয়ে স্মৃতিকথায় ডুব দিয়েছেন ৬০ জন মানুষ। আর সেই বইয়ের প্রচ্ছদ এঁকেছেন প্রয়াত অভিনেতার কাছের বন্ধু আরেক অভিনেতা আফজাল হোসেন।
বইটি প্রসঙ্গে আহমেদ রেজাউর রহমান বলেন, ‘হুমায়ুন ফরীদির জীবনযাপন বা অভিনয়ের বন্ধুরাই লিখেছেন তাকে নিয়ে। আমি লেখাগুলো সম্পাদনা করেছি।’
তিনি জানান, লেখক তালিকায় প্রচ্ছদশিল্পী আফজাল হোসেন যেমন আছেন, তেমনি আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, অভিনেত্রী ফেরদৌসি মজুমদার, কথাসাহিত্যিক-সাংবাদিক ইমদাদুল হক মিলনসহ অনেকেই।
এ ছাড়া আছেন জয়া আহসান, আফরান নিশো, জিতু আহসানসহ অনেকের লেখা। রয়েছে অভিনেতার পরিবারের সদস্যদের লেখাও।
জানা গেছে, হুমায়ুন ফরীদির জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় বিকেলে ‘হুমায়ূন ফরীদি সাধারণ এক অসাধারণ’র মোড়ক উন্মোচন হবে। অনুষ্ঠানে সিনেমা, মঞ্চ, টেলিভিশনের ব্যক্তিত্বরা উপস্থিত থেকে এই কীর্তিমান অভিনেতাকে স্মরণ করবেন।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’