নবীন নিউজ, ডেস্ক ২৯ মে ২০২৪ ০৪:২৪ পি.এম
একসঙ্গে জুটি বেঁধে বহু সিনেমায় অভিনয় করেছেন প্রয়াত শশী কাপুর এবং জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি। শশী কাপুরের সঙ্গে একটি ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে গিয়ে অন্য রকম অভিজ্ঞতার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয় নিয়ে মুখ খুলেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী।
১৯৭৬ সালে মুক্তি পায় শশী ও শাবানা অভিনীত ছবি ‘ফকিরা’। এই ছবিতেই একটি সাহসী দৃশ্যে অভিনয় করতে গিয়ে অন্য রকম অভিজ্ঞতার শিকার হয়েছিলেন শাবানা। কারণ, শুরুতে ওই দৃশ্যে অভিনয় করতে রাজি ছিলেন না তিনি। সে কথা বলতেই শশী তাঁকে ‘স্টুপিড’ বলেছিলেন।
কিন্তু সবার সামনে শুটিং ফ্লোরে শশীর ওই বক্তব্যকে অপমানজনক মনে হয়েছিল শাবানার।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে স্মৃতিচারণা করতে গিয়ে শাবানা বলেন, ‘আমার তখন বয়স কম। চোখে জল এসে যায় এবং আমি সেট ছেড়ে বেরিয়ে যাই। কারণ, ওই দৃশ্যে আমার অভিনয় করতে ইচ্ছা করছিল না।’
ছবিতে ‘দিল মে তুঝে বইঠা কর’ গানটির দৃশ্যায়ন চলছিল। সেখানেই পরিচালক একটি সাহসী দৃশ্য দাবি করেন শাবানার থেকে। কিন্তু তিনি রাজি হননি। তারপরই শাবানার উদ্দেশে শশী বলেন, ‘যখন তোমার মাকে বলেছিলে যে তুমি অভিনেত্রী হতে চাও, তখন এই জিনিসগুলো মনে হয়নি? বোকা মেয়ে!’
তবে একই সঙ্গে শাবানা জানান, ৯ বছর বয়স থেকে তিনি শশীর অনুরাগী ছিলেন। অভিনেত্রী আরও জানান, ছোটবেলায় পৃথ্বীরাজ কাপুর ছিলেন শাবানাদের প্রতিবেশী। প্রতি রোববার সেখানে পরিবার নিয়ে হাজির হতেন শশী। আর শাবানা হাতখরচের টাকা বাঁচিয়ে কেনা শশীর সাদা-কালো ছবি নিয়ে গিয়ে অভিনেতাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়ে আসতেন। তাই পরবর্তী জীবনে শশীর মতো তারকার সঙ্গে অভিনয় করাটা শাবানার কাছে জীবনের অন্যতম প্রাপ্তি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’