চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে কোচিং সেন্টারে শিক্ষকের ধর্ষণের শিকার হওয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানা যায়। রোববার(২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
জানা যায়, চান্দগাঁও আবাসিক এলাকার ১১ নম্বর রোডের ‘শিক্ষাশালা’ নামের কোচিং সেন্টারটিতে পড়তেন ঐ শিক্ষার্থী। প্রেমের ফাঁদে ফেলে গত বছরের ১৭ ডিসেম্বর কোচিং সেন্টারের ভেতর তাকে ধর্ষণ করেন কোচিং সেন্টারের শিক্ষক হামিদ মোস্তফা জিসান। এ সময় আপত্তিকর অবস্থায় ছবিও ধারণ করা হয়।
পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তার সঙ্গে আরো কয়েক দফা শারীরিক সম্পর্ক স্থাপন করেন জিসান। একপর্যায়ে ঐ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালে নিলে অন্তঃসত্ত্বা বলে জানান চিকিৎসক।
সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঐ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা করেন শিক্ষার্থীর বাবা। মামলার পর ১৭ ফেব্রুয়ারি জিসানকে গ্রেফতার করে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত জিসান কক্সবাজারের মহেশখালী উপজেলার পশ্চিম পাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই মো. জসিম উদ্দিন বলেন, ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ায় ঐ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাই জবানবন্দি নেয়া যায়নি। রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন