নবীন নিউজ, ডেস্ক ২৮ মে ২০২৪ ০৪:৩৫ পি.এম
ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতে পথ চলা শুরু নাসরিন আক্তার বিউটির। লালন ও ফোক গান গেয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। পেয়েছিলেন লালনকন্যা উপাধি।
এরপর থেকেই নিয়মিত স্টেজ শো ও নতুন নতুন গান করে চলেছেন তিনি। স্বামী ও দুই সন্তান নিয়ে বিউটির সুখের সংসার। পাশাপাশি চলছে গান। তবে তার সংগীতশিল্পী হয়ে ওঠার পেছনে সব থেকে বড় অবদান বিউটির বাবার। এখনো ঢাকায় এলেই বিউটির সঙ্গে চলে বাবা মজিবর রহমানের একসঙ্গে গান গাওয়ার আসর। মেয়ের গানের বড় সমালোচকও তিনি। সুযোগ পেলেই এখনো শেখান তিনি বিউটিকে।
নিজের গানের ক্যারিয়ারে বাবার অবদান প্রসঙ্গে এ গায়িকা বলেন, আজ এই বিউটি হওয়ার পেছনে হয়তো অনেকেরই অনেক অবদান রয়েছে। কিন্তু নিঃসন্দেহে আমার বাবার অবদান সবথেকে বেশি। কেন না শুরুটা হয়েছিল বাবার হাত ধরেই! গান শেখার ক্ষেত্রে আমার বাবাই ছিলেন আমার সবথেকে বড় প্রেরণা। বাবার সঙ্গে গানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে বিউটি বলেন, বাবা যখনই ঢাকায় আসেন, এখনো নিয়ম করে বাবার বাজানো হারমোনিয়ামের সঙ্গে গান গাইবার লোভটা সামলাতে পারি না। ঠিক যেমনটা ছোট বেলায় করতাম।
এজন্যই বাবা যখনই ঢাকায় আসেন বাবা-মেয়ের গানের আসর এভাবেই শুরু হয়। যেখানে বাবা গুরু আর আমি তার শিষ্য। এখন পর্যন্ত আমার গানের সবথেকে বড় সমালোচক আমার বাবাই। সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু এখনো আমার বাবার আমাকে ধরে ধরে গান শেখানোর অভ্যাসটা রয়ে গেছে। তাই সুখ স্মৃতির এই মুহূর্তটাকে স্মৃতির পাতায় বন্দি করে রাখলাম। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ্ পাক আমার বাবাকে দীর্ঘ জীবন দান করেন এবং সর্বদা সুস্থ সবল রাখেন।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’