নবীন নিউজ, ডেস্ক ২০ মে ২০২৪ ০৩:৪১ পি.এম
কান চলচ্চিত্র উৎসবকে বলা হয় বিশ্ব সিনেমার তীর্থস্থান। প্রতি বছর এই উৎসবকে ঘিরে দক্ষিণ ফ্রান্সের কান সমুদ্র সৈকতে বিশ্বের নামকরা তারকাদের মিলনমেলায় পরিণত হয়। ৭৭তম এই আসরে মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও প্রতিদিনই হেভিওয়েট তারকারা প্রিমিয়ারে হাজির হচ্ছেন।
শনিবার মার্কিন অভিনেত্রী ও গায়িকা সেলিনা গোমেজ অভিনীত এমিলিয়া প্যারেজ সিনেমাটির প্রিমিয়ার হয়। প্রিমিয়ার শেষে পুরো টিম নয় মিনিট স্ট্যান্ডিং ওভেশন অর্জন করে। দর্শকদের উল্লাসের প্রতিক্রিয়ায় কান্নায় ভেঙে পড়েন সেলেনা। এখন পর্যন্ত সবচেয়ে বেশি স্ট্যান্ডিং ওভিশন পাওয়ার তালিকায় রয়েছে সিনেমাটি।
গতকাল দুপুরে 'এমিলিয়া প্যারেজ' চলচ্চিত্রের জন্য একটি ফটোকলে অংশ নেন সেলেনা। এ সময় লাল রঙের পোষাকে হাজির হয়ে সবাইকে মুগ্ধ করেন ৩১ বছর বয়সী গায়িকা ও অভিনেত্রী।
একই দিনে কেট ব্ল্যানচেট অভিনীত রিউমারস সিনেমাটি চার মিনিট স্ট্যান্ডিং ওভেশন পায়। এ সময় মিলনায়তনের দর্শকের চুমু ছুঁড়ে দেন। কেট ব্ল্যানচেট, ভিকান্দার ছাড়াও 'রিউমারস' সিনেমায় অভিনয় করেছেন চার্লস ড্যান্স, রয় ডুপুইস, ডেনিস মেনোচেট, নিকি আমুকা-বার্ড, রোল্যান্ডো রাভেলো, তাকেহিরো হিরা এবং জ্লাতকো বুরিচ। এটি কানে প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হচ্ছে। ২০১৮ সালে ব্ল্যানচেট উৎসবের জুরি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
কানে প্রত্যাবর্তন হলো হলিউড তারকা কেভিন কস্টনার এবং ডেমি মুরের। 'হরাইজন, অ্যান আমেরিকান সাগা' সিনেমা নিয়ে এসেছেন কেভিন কস্টনার। এটি তার একটি প্যাশন প্রজেক্ট। ১৯৮৮ সালে চিত্রনাট্যের উপর কাজ শুরু করেছিলেন তিনি। প্রতিযোগিতার বাইরে রোববার কানে চলচ্চিত্রটির প্রথম পর্ব প্রিমিয়ার হয়। এতে কেভিন কস্টনারের সঙ্গে অভিনয় করেছেন সিয়েনা মিলার, স্যাম ওয়ার্দিংটন ও জেনা ম্যালোন। সিনেমাটি উৎসবে আলোচনায় রয়ছে।
অন্যদিকে আরেক মার্কিন তারকা ডেমি মুর ' দ্য সাবস্ট্যান্স' সিনেমা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এই বছর মুর তার অভিনয়ের চেয়ে ব্রুস উইলিস এবং অ্যাশটন কুচারের সাথে তার বিবাহের জন্য বেশি খবরের শিরোনাম হয়েছেন।
৭৭তম এই আসরের লালগালিচায় এরই মধ্যে দ্যুতি ছড়িয়েছেন হলিউড তারকা মেরিল স্ট্রিপ, ক্রিস হেমসওয়ার্থ, জজ মিলার, এমা স্টোন, আনিয়া টেলর, নিকোলাস কেজ এবং ব্যারি কেওহান। এছাড়াও ছিলেন বলিউডের ঐশ্বরিয়া রাই বচ্চন, উর্বশী রাউতেলা, কিয়ারা আদভানি, নাসিরউদ্দীন শাহসহ অনেকেই।
শনিবার উৎসবের পঞ্চমদিনে বোমা আতঙ্কে দুপুরের দিকে সাময়িকভাবে পালে দে ফেস্টিভ্যালের প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়। পুলিশ কিছুক্ষনের জন্য সন্দেহজনক স্থানটি ঘিরে রাখে। পুলিশ তদন্ত শেষে এলাকাটি সুরক্ষিত আছে বলে জানায়। এরপর স্থানীয় সময় বিকাল ৩টা ১০ মিনিটে প্যালাইসের প্রবেশপথ খুলে দেয়। উৎসব চলবে আগামী ২৫ মে পর্যন্ত।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’