নবীন নিউজ ডেস্ক ২০ মে ২০২৪ ০১:১৩ পি.এম
রাজধানীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনে ফের রাস্তায় নেমে অবরোধ করেছেন চালকরা। সোমবার (১৯ মে) সকাল পৌনে ১০টার দিকে রামপুরা, বাড্ডা, শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করেছেন চালকরা।
এতে যানচলাচল স্থবির হয়ে পড়েছে। দেখা দিয়েছে তীব্র যানজট।
সোমবার সকাল পৌনে ১০টা থেকে অটোরিকশা চালকরা রামপুরায় বেটার লাইফ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় রামপুরা থানা পুলিশ ও রামপুরা ট্রাফিক পুলিশ।
মতিঝিল ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারি কমিশনার জানান, অটোরিকশা চালকরা রাস্তায় অবস্থান নিয়েছিলেন। আধা ঘণ্টার মতো সড়কে ছিল। পরে তাদের মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে শাহজাদপুরে মূল সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছেন অটোরিকশা চালকরা।
সরেজমিনে দেখা যায়, ক্যামব্রিয়ান কলেজের সামনের এক পাশে যান চলাচল বন্ধ। রাস্তায় কোনো বাস নেই। সব আটকে আছে সড়কে।
যান চলাচল বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাসের অপেক্ষায় রাস্তায় জটলা করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের।
গুলশান ট্রাফিক বিভাগের বাড্ডা জোনের সহকারি কমিশনার শুভ কুমার ঘোষ বলেন, বাড্ডা শাহজাদপুর ক্যামব্রিয়ান স্কুলের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করে অবস্থা নিয়েছেন। যে কারণে ইনকামিং ও আউটগোয়িং দুই লেনে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে।
আধা ঘণ্টা ধরে এই স্থবির অবস্থা চলছে। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন মানুষ। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তারা আন্দোলনরত চালকদের সঙ্গে কথা বলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে গতকাল (রোববার) দিনভর মিরপুরে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। বিক্ষোভকারীরা কালশী মোড়ে ট্রাফিক পুলিশের একটি বক্স পুড়িয়ে দিয়েছেন। ভাঙচুর করা হয় অন্তত ১০টি যানবাহন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন