নবীন নিউজ, ডেস্ক ২০ মে ২০২৪ ১২:২৩ পি.এম
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল মাধুরী দীক্ষিতের সঙ্গে তাপস পালের ছবি। ছবিতে তাপস পাল যেখানে পাঞ্জাবি পরে রয়েছেন, সেখানে মাধুরী সামনে আঁচল দিয়ে শাড়ি পরেছেন। কিন্তু কোন উপলক্ষে তোলা হয়েছিল ছবিটি? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
অনেকেই হয়তো জানেন না, তাপস পালের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। ছবির নাম ছিল ‘অবোধ’। সেটাই ছিল মাধুরীর প্রথম ছবি, আর তাতেই তাঁর নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তাপস পাল।
সে সময় তাপস পাল অবশ্য বাংলা ছবির দুনিয়ায় বেশ প্রতিষ্ঠিত ও জনপ্রিয় নায়ক। তত দিনে বহু ব্লকবাস্টার বাংলা ছবি উপহার দিয়ে ফেলেছিলেন তাপস। তবে আবার ‘অবোধ’ দিয়েই বলিউডে অভিষেক হয় তাপস পালের।
‘অবোধ’ মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালের ১০ অগস্ট। হীরেন নাগ পরিচালিত এই ছবি রাজ্যশ্রী প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়। ছবিতে তাপস পালের চরিত্রের নাম ছিল ‘শংকর সিং’। অন্যদিকে মাধুরী দীক্ষিতের চরিত্রের নাম ছিল ‘গৌরী’।
এ ছাড়া ওই ছবিতে অভিনয় করেছিলেন বিনোদ শর্মা, লীলা মিশ্র, শিলা ডেভিড, রাজশ্রী নায়ার প্রমুখ। ছবিটি ব্লকবাস্টারও হয়। ‘অপরাজিতা হিয়া’ নামের একটা ফেসবুক পেজ থেকে সম্প্রতি তাপস-মাধুরীর ‘অবোধ’-এর কিছু ছবি পোস্ট করা হয়।
তাদের এই ছবিতে একাধিক মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘এটাই মাধুরীর প্রথম সিনেমা’; উত্তর এসেছে হ্যাঁ। অনেকেই এই পোস্টের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।
‘অবোধ’ ছাড়াও ‘দিল হ্যায় আশিকানা’ নামের একটা হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন তাপস পাল। যে ছবিতে তাপস পালের সঙ্গে ছিলেন অপর্ণা সেন, উৎপল দত্তের মতো অভিনেতারা।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’