নবীন নিউজ ডেস্ক ১৩ মে ২০২৪ ১১:৫৩ এ.এম
ফাইল ছবি।
প্রযুক্তির ব্যবহারে সাড়া দিয়ে প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে বিশ্ব, ঘরে বসেই প্রায় সব সমস্যার সমাধান পাচ্ছে মানুষ। এমন বাস্তবতায় বাংলাদেশেও প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম চালু করে নির্বাচন কমিশন (ইসি)।
কার্যক্রমের শুরুর দিকের অবস্থা কিছুটা সুখকর হলেও সেটাই এখন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সারাদেশে প্রায় সাড়ে পাঁচ লাখ এনআইডি সংশোধন আবেদন ঝুলে আছে। অনলাইনে সহজ পদ্ধতিতে আবেদনের মাধ্যমে সহজ সমাধানের কথা বলা হলেও হচ্ছে উল্টো। আবেদনের পর কোন ক্যাটাগরিতে তা আটকে থাকছে সে বিষয়ে জানতে পারছেন না আবেদনকারী। ফলে দিনের পর দিন সুরাহা মিলছে না এসব আবেদনের।
এদিকে, এসব আবেদন নিষ্পত্তিতে ধীরগতির বিষয়টি নিয়ে সম্প্রতি এক সভায় আলোচনা করেছেন ইসির কর্মকর্তারা। আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ইসির মাঠ কর্মকর্তাদের নিয়ে আগামী ২৬ মে একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি।
ইসির এনআইডি অনুবিভাগ সূত্রে জানা গেছে, ইসিতে জমা পড়া বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে এনআইডি সংশোধনের মোট পাঁচ লাখ ৫১ হাজার ৫১২টি আবেদন নিষ্পত্তি হয়নি। এরমধ্যে ‘ক’ ক্যাটাগরিতে এক লাখ ৩০ হাজার ৪২৬টি, ‘খ’ ক্যাটাগরিতে দুই লাখ ৫১টি, ‘গ’ ক্যাটাগরিতে দুই লাখ চার হাজার ২৫৫টি ও ‘ঘ’ ক্যাটাগরিতে সাত হাজার ৬৬৫টি আবেদন পড়ে আছে। এছাড়া ৯ হাজার ১১৫টি আবেদন এখনো কোনো ক্যাটাগরিভুক্ত হয়নি।
২০২০ সালের ২৬ এপ্রিল থেকে অনলাইনে এনআইডি সংশোধন সেবা চালু করে ইসি। এ সময় ক, খ, গ ও ঘ এই চার ক্যাটাগরি করে সংশোধনের জন্য মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সংশোধন দায়িত্ব দেয় ইসি।
সার্টিফিকেট ও প্রামাণিক দলিলের সঙ্গে মিল রেখে বয়স সংশোধনের আবেদন ‘খ’ ক্যাটাগরি, নাম ও বয়সের আমূল পরিবর্তনকে ‘গ’ ক্যাটাগরি এবং জটিল সংশোধনগুলোর জন্য ‘ঘ’ ক্যাটাগরি নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। এসব ক্যাটাগরি নির্ধারণে ইসির ১০ নির্বাচনী অঞ্চলে ১০ জন কর্মকর্তা রয়েছেন। আর ৩০ দিনের মধ্যে এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য ২০২২ সালের ৩০ জুন একটি নির্দেশনা জারি করেছিল ইসি।
নির্দেশনায় জানানো হয়েছিল ক্যাটাগরি বিভাজনের পর থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার অধীনে আবেদন নিষ্পত্তি করতে ক্যাটাগরি ‘ক’ সাত কার্যদিবস, ‘খ’ ১৫ কার্যদিবস ও ‘গ’ ক্যাটাগরির ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিনের সময় পাবেন।
তবে এনআইডি সংশোধনের ধীরগতিতে নিষ্পত্তি না হওয়া আবেদনের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে। গত ৯ মে ইসির মাঠ কর্মকর্তাদের মাসিক সমন্বয় সভায়ও এ নিয়ে আলোচনা হয়।
ইসির সূত্রের বরাতে জানা যায়, ইসি সচিব মো. জাহাংগীর আলম এনআইডি সংশোধনে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। আর সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এনআইডি মহাপরিচালককে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এনআইডি সংশোধনের আবেদনগুলো ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১০ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, প্রতিটি অঞ্চল থেকে একজন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী থানা/উপজেলা কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিবালয়ের ১০ জন কর্মকর্তা, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ১০ জন কর্মকর্তা, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের পাঁচজন কর্মকর্তা, স্মার্ট কার্ড তথা আইডিইএ প্রকল্পের পাঁচ কর্মকর্তার অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালার প্রস্তাব করা হয়েছে। আগামী ২৬ মে প্রশিক্ষণ কর্মসূচিটি হওয়ার কথা রয়েছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন