নবীন নিউজ ডেস্ক ১৭ ডিসেম্বার ২০২৪ ০৭:০৮ পি.এম
ছবি- সংগৃহীত।
প্রায় তিনশ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আবারও আখ মাড়াই কার্যক্রম শুরু করেছে রংপুর বিভাগে চালু থাকা একমাত্র ঠাকুরগাঁও সুগারমিল। যন্ত্রপাতি, জিনিসপত্র ক্রয়, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পুরানোসহ যাবতীয় মালামাল বিক্রিতে অনিয়ম ও লুটপাটের কারণেই লোকসান হচ্ছে বলে অভিযোগ শ্রমিক ও নিম্নপদস্থ কর্মকর্তাদের। আর মিল কর্তৃপক্ষ বলছে, ব্যাংক ঋণের সুদের কারণে লোকসানের বোঝা বাড়ছে।
রংপুর বিভাগের মধ্যে চালু থাকা ঠাকুরগাঁওয়ের একমাত্র ভারি শিল্প সুগারমিলটি বছরের পর বছর ধরেই লোকসান গুনছে।
বর্তমানে এ সুগারমিলে ঠাকুরগাঁও ছাড়াও দিনাজপুর ও পঞ্চগড় জেলার চাষিরাও তাদের উৎপাদিত আখ সরবরাহ করছেন। আখের আবাদ বাড়ার পাশাপাশি চিনি উৎপাদনও বেড়েছে মিলটিতে। বাজারে দিন দিন চিনির মূল্য বৃদ্ধি পেলেও কেনোভাবেই লোকসান কাটিয়ে উঠতে পারছেনা মিলটি।
প্রতি বছরের মতো গত বছরেও প্রায় ৪০ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। যার পাল্লা ভারি হয়ে এখন পর্যন্ত মিলটির ঋণের পরিমাণ ২৭৮ কোটি টাকা।
মিলের শ্রমিক ও নিম্নপদস্থ কর্মকর্তাদের অভিযোগ, যন্ত্রপাতি, জিনিসপত্র ক্রয়, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পুরানোসহ যাবতীয় মালামাল বিক্রিতে অনিয়ম ও লুটপাটের কারণেই লোকসান হচ্ছে।
অপরদিকে বিধিমালা মেনেই মালামাল ক্রয়-বিক্রয়ের কথা জানান মিলটির ব্যবস্থাপনা পরিচালক। আর মিল কর্তৃপক্ষ বলছে, ব্যাংকঋণের সুদের কারণে লোকসানের বোঝা বাড়ছে।
মিলটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান কবির বলেন, ‘ঋণের পাল্লা ভারি হয়েছে ব্যাংকের সুদের কারণে। এখানে অনিয়ম ও দুর্নীতির সুযোগ নেই। তবে চেষ্টা চলছে লোকসান কমানোর।’
চলতি মাড়াই মৌসুমে মিলটিতে ৮৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ হাজার ২০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর মিলটি চলবে ৬০-৭০ দিন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন