নবীন নিউজ ডেস্ক ১১ মে ২০২৪ ১১:৪৯ এ.এম
সংগৃহীত ছবি
প্রায় দুই ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর প্রধান প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া মিরপুর ১৪, ১০, ১১, ১২ ও ২ নাম্বার, কাজীপাড়া, শেওড়াপাড়া, কালশী রোডেসহ ধানমন্ডি ২৭ এলাকার রাস্তায় পানি জমেছে।
কিছু কিছু এলাকার সড়কে হাঁটুপানি জমে গেছে। এমন পরিস্থিতিতে সকাল থেকেই সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। অফিসগামী ও কর্মজীবী মানুষ সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছতে পারেননি।
শনিবার (১১ মে) সকাল ৭টার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় এমন চিত্র দেখা যায়।
এদিন মিরপুর ১৪, ১৩, ১২, ১১, ১০, ২ নম্বর ও ধানমন্ডি এলাকায় পানি জমতে দেখা যায়। পল্লবী থানা এলাকায় কালশী রোডে পানি জমেছে কোথাও বুক পানি, আবার কোথাও জমেছে হাঁটু পানি। বৃষ্টিতে বেশিরভাগ অফিসগামী মানুষই ভোগান্তিতে পড়েন। কালশী রোডের ২২ তলা গার্মেন্টসের সামনে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অনেক নারী-পুরুষকে ছাতি মাথায় এই জলাবদ্ধতা পার হতে দেখা গেছে।
চাকুরিজীবী কালশী এলাকার বাসিন্দা তানজিদ ভুঁইয়া বলেন, বৃষ্টির মধ্যে সকাল ৮টার সময় বাসা থেকে বের হয়েছি অফিসে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু বৃষ্টির কারণে কালশী রোডে পানি জমে গেছে। এই রোডে এক ঘণ্টার বেশি সময় ধরে পানি জমে আছে। আমিসহ অনেকেই অফিসে যেতে পারছেন না। পানি জমে থাকার কারণে এখানে যান চলাচল ও করতে পারছে না। হেঁটে যেতে চেয়েছিলাম কিন্তু কালশী রোডে কোমর সমান পানি। আবার কোথাও কোথাও বুক সমান পানি জমেছে।
রাজধানীর সাংবাদিক আবাসিক এলাকার বাসিন্দা ফখরুদ্দিন আহমেদ টিপু বলেন, সকাল সাড়ে ৮টায় আমার অফিসে যাওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে যেতে পরিনি। আমাদের এলাকার বৃষ্টিতে পানি জমলেও কখনও আমার বাসার সামনে পানি ওঠে না। কিন্তু আজ এখানেও পানি জমেছে। প্রায় দুই ঘণ্টার বৃষ্টিতেই এই অবস্থা। আজ আমার অফিস যেতে দেরি হবে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন