নবীন নিউজ ডেস্ক ০৯ মে ২০২৪ ১১:৩৫ এ.এম
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর (স্বাস্থ্য পরিদর্শক) মো. আখতার ফারুক ও একই অফিসে কর্মরত তার স্ত্রী মেডিকেল টেকনোলজিস্টের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। জ্ঞাত-আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, আখতার ফারুক ও তার স্ত্রী শিরীন আক্তারের বিরুদ্ধে কমিশন থেকে অভিযোগ আসার পর তদন্ত শুরু হয়। তদন্তে অভিযুক্তরা লিখিতভাবে তাদের দায়িত্ব ও সম্পত্তি সম্পর্কে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন দুদকের কাছে।
দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে স্যানিটারি ইন্সপেক্টর মো. আখতার ফারুকের নামে ৩৩ লাখ ৯২ হাজার ৬২১ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পায় অনুসন্ধানকারী কর্মকর্তা। জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে ফারুকের মামলা দায়ের করা হয়। সম্পদ বিবরণী যাচাইকালে ফারুকের স্ত্রী মেডিকেল টেকনোলজিস্ট শিরীন আক্তারের নামে ৫৬ লাখ ৮২ হাজার ৬৮৯ টাকা জ্ঞাত-আয়বহির্ভূত ও তা নিজ ভোগদখলে রাখায় অপর মামলাটি দায়ের করা হয়।
দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বাদী হয়ে ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।
মামলার বিষয়ে জানতে চাইলে স্যানিটারি ইন্সপেক্টর মো. আখতার ফারুক বলেন, ‘মামলা হওয়ার বিষয়টি আদালত বা দুদক কেউই আমাকে জানায়নি। অভিযোগটি হাতে পেলে এ বিষয়ে কথা বলব।’
দুদকের ঠাকুরগাঁও জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আখতার ফারুক ও তার স্ত্রী শিরীন আক্তারের বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের প্রাথমিক সত্যতা পেয়ে মামলা হয়। আগামী তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে পারবেন তিনি।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাশার মো. সায়েদুজ্জামান বলেন, ‘মামলা হওয়ার বিষয়টি জানতে পেরেছি। তবে অফিশিয়ালি কোনো কাগজপত্র পাইনি। চিঠিপত্র পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র: ইত্তেফাক।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন