নবীন নিউজ ডেস্ক ২৫ এপ্রিল ২০২৪ ০৫:৩২ পি.এম
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাজিলকে জীবন্ত গরু পাঠানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। তবে বিষয়টি জটিল হলেও সম্ভব বলে জানালেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।
বৃহস্পতিবার(২৫ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, ‘মাংসখাতে বাংলাদেশে বিশাল সম্ভাবনা আছে। ব্রাজিল থেকে বাংলাদেশে জীবন্ত গরু নিয়ে আসা সম্ভব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাজিল সফরের বিষয়ে জানতে চাইলে পাওলো ফার্নান্দো বলেন, ‘জুলাইয়ে প্রধানমন্ত্রী ব্রাজিল যাবেন। তিনি জি-২০ সম্মেলনের আগে ব্রাজিল সফর করবেন। যদি তিনি ব্রাজিল যান, তাহলে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সফরে যে চুক্তিগুলো সম্ভব হয়নি তা হয়তো সই হতে পারে।’
তিনি বলেন, ‘বিশ্বে বিভিন্ন সংকটের মাঝে বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। ভারত ব্রাজিল থেকে প্রচুর ইথানল কেনে। কোভিডের পর ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধসহ বিভিন্ন কারণে অস্থির হয়ে পড়েছে বিশ্ব। জ্বালানি তেলের দাম বাড়ছে। তাই তেলের বিকল্প হিসেবে ইথানল ব্যবহার সস্তা হবে।’
ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, ‘ব্রাজিল বাংলাদেশি আরএমজি পণ্যের বড় বাজার হতে পারে। দুই দেশের মধ্যে বিশেষ করে, বাণিজ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিশাল সুযোগ রয়েছে।’
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান প্রত্যাবাসনের মাধ্যমে। এটাই সবচেয়ে উত্তম সমাধান।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন