নবীন নিউজ, ডেস্ক ২১ এপ্রিল ২০২৪ ১২:১৭ পি.এম
বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে ৩২ দিন পর মুক্ত দুবাইয়ের আল হারামিয়া বন্দরের কাছাকাছি পৌঁছেছে। ৫৫ মেট্রিক টন কয়লাবোঝাই এই কার্গো জাহাজটি বাংলাদেশ সময় আজ রোববার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ওই বন্দরে নোঙ্গর করতে পারে। জাহাজের ক্যাপ্টেন গতকাল শনিবার (২০ এপ্রিল) বিকেলে এমভি আবদুল্লাহর পরিচালনা প্রতিষ্ঠান চট্টগ্রামের কেএসআরএম এর সহযোগী এস আর শিপিং লিমিটেডকে এ বার্তা দিয়েছেন।
বার্তায় বলা হয়েছে, জাহাজের সর্বশেষ আপডেট অনুযায়ী, ২১ এপ্রিল রোববার সন্ধ্যা ৬টায় জোয়ারের সময় এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল হারামিয়া বন্দরে ভিড়বে। বিলম্বের কোনো সম্ভাবনা নেই। তবে সংশ্লিষ্ট বন্দরের বার্থিং শিডিউল অনুযায়ী জাহাজজট কিংবা অনাকাঙ্খিত কিছু ঘটলে বার্থিংয়ে ২৪ থেকে ৩২ ঘণ্টা দেরি হতে পারে। জাহাজটি ভেড়ার পর আল হারামিয়া বন্দরে চার থেকে পাঁচদিন অবস্থান করবে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। এরপর জাহাজটি ছিনতাই করে জলদস্যুরা ১৪ মার্চ দুপুর ২টার দিকে জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যায়।
সোমালিয়ান উপকূলে দীর্ঘ ৩১ দিন জিম্মি দশায় থাকার পর ১৩ এপ্রিল মুক্ত হন নাবিকরা। মুক্তিপণ দেওয়ার পর ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে জলদস্যুরা জাহাজ থেকে নেমে যায়। এরপর জিম্মি দশা থেকে মুক্ত হন ২৩ নাবিক। ছাড়া পাওয়ার পরপরই কাছাকাছি থাকা ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ এমভি আব্দুল্লাহর নিরাপত্তায় নিয়োজিত হয়। সোমালিয়া উপকূলের উচ্চ ঝুঁকিপূর্ণ সমুদ্র এলাকা পার হওয়া পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এমভি আব্দুল্লাহর নিরাপত্তায় ছিল।
জাহাজটির মালিকপক্ষ এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম প্রতিদিনের বাংলাদেশকে জানান, এমভি আব্দুল্লাহ দুবাইয়ের আল হারমিয়া বন্দরের কাছাকাছি এলাকায় চলে এসেছে। রবিবার বিকাল ৪টার দিকে জাহাজটি আল হারমিয়া বন্দরে গিয়ে পৌঁছাবে।
তিনি আরও বলেন, বন্দরে পৌঁছার পর জাহাজে থাকা ৫৫ হাজার টন কয়লা ওই বন্দরে খালাস হবে। এরপর সেখান থেকে কার্গো নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেবে। জাহাজটি দুবাইয়ের আর হারমিয়া বন্দরে পৌঁছার পর ওই বন্দর থেকে দুই নাবিক সাইন অফ করার কথা রয়েছে বলে তিনি জানান। বাকি ২১ জন নাবিক চট্টগ্রাম বন্দরে আসার পর জাহাজ থেকে নামবেন।
নবীন নিউজ /জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন