সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক লাইট সিস্টেম ভালোভাবে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সরকারপ্রধান বলেন, ‘আমি গতকালকে আইজিপির সঙ্গে কথা বলেছি যে, ট্রাফিক লাইটগুলো সচল করে দিয়ে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য। আগে অতিরিক্ত চাপ ছিল, এখন সেই চাপ নাই।’
তিনি বলেন, ‘আমরা যদি ট্রাফিক লাইটের পদ্ধতিতে চলে যাই; বেশি সময় নয়, সময় কম কম করে যদি বারবার ছেড়ে দেই, মানুষ একটু যদি চলমান থাকে, যতক্ষণই লাগুক, অনেকক্ষণ বসে আছি সেই অনুভূতিটা হবে না।’
তিনি বলেন, ‘এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলে দিয়েছি। ট্রাফিক লাইট সিস্টেমটাকে ভালোভাবে চালু করার জন্য বলে দিয়েছি। যাতে করে ট্রাফিক সংযত হয়।’
রাজধানীতে মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ের সুবিধা মানুষ পাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এতে করে অনেক যানজট সহনশীল হয়ে গেছে। তবে এখনো কিছু কিছু এলাকা আছে। এক্সপ্রেসওয়ে এখন ফার্মগেট পর্যন্ত করা হয়েছে। পুরোটা হয়ে গেলেই সেই সুযোগটাও মানুষ পাবে।’
তিনি বলেন, ‘আরো পাঁচটা মেট্রোরেল সারা ঢাকাজুড়ে হবে। সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। কিছু কথা বলা আমাদের বাঙ্গালির একটা চরিত্র৷ একটা দলই আছে, কিছুই ভালো লাগে না। তারপর যখন হয়, তখন তারা এটা উপভোগ করেন।’
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন