নবীন নিউজ, ডেস্ক ০৬ এপ্রিল ২০২৪ ০৫:১৫ পি.এম
আসন্ন ঈদে নতুন অবতারে হাজির হচ্ছেন গানের যুবরাজ আসিফ আকবর। মহল্লার দায়িত্বশীল সিনিয়র গুন্ডা হিসেবে ধরা দিবেন তিনি। তবে বাস্তবে নয় একটি সঙ্গীতচিত্রে। গানের শিরোনাম ‘জানেমান’।
জিশান খান শুভর কথা ও সুরে এই গানের সংগীতায়োজন করেছেন আদিব কবির। গানটি ঈদে প্রকাশ হবে আসিফ আকবর চ্যানেল থেকে।
গানটির বিস্তারিত ফেসবুকে জানিয়েছেন আসিফ। গায়ক লিখেছেন, ‘চব্বিশ বছর জিশান খান শুভ গায়ক হিসেবে পরিচিত। তিনবছর আগে এই জিনিয়াস আমার জন্মদিনে একটা গান উপহার দিয়েছিল তার কথা ও সুরে। সেই গানটি অবশেষে গাইলাম। আদিব কবির তেইশ বছর বয়সি কম্পোজার। আদিবের বাবা প্রয়াত সুজাত কবির ছিলেন আমার ক্যারিয়ারের শুরুতে পাওয়া একজন গুণী সাউন্ড ইঞ্জিনিয়ার এবং ভালো মানুষ। সুজাত ভাইয়ের ছেলের কম্পোজিশানে গাইতে পেরে নিজেরই ভালো লাগছে। ’
তিনি আরও জানান, ‘চব্বিশ বছর বয়সি রাজ বিশ্বাস শংকর ট্যালেন্টেড ভিডিও মেকার। জানেমান- টাইটেলের গানটির টোটাল প্রজেকশনে সম্পৃক্ত কুশলীরা বয়সে আমার ছেলেদের চেয়ে ছোট। চটুল গান গাওয়া বন্ধ করেছি আরো আগেই। কিছুটা ইতস্তত হলেও জিশান- আদিব- রাজের কেমিস্ট্রিতে চটুল ধারার জানেমান গানটি গেয়েই ফেললাম। ’
গােন ভিডিওতে অংশ নেওয়া প্রসঙ্গে আসিফ জানান, ‘ভিডিওতে শর্ত দিয়েছিলাম লিপ পার্ট করব না, শুটিংয়েও থাকব না। তারপরও মায়ায় পড়ে শুটিংয়ে অংশ নিয়েছি।’
এ বিষয়ে আসিফ আরও যোগ করেন, ‘মহল্লার দায়িত্বশীল সিনিয়র গুন্ডা হিসেবে রোল প্লে করেছি। টোটাল প্রজেকশনে আছে তারুণ্যের ছোঁয়া। অভিনয়ের প্রণমী, জেরী, তাহা কৈশোর পেরিয়ে সদ্য তরুণ হয়েছে। কমেডি ধাঁচের এ মিউজিক ভিডিও একটু অস্বস্তি নিয়ে করলেও এখন ভালোই লাগছে। একঝাঁক তরুণের সঙ্গে থাকছি তাদের ডাবল বয়সী আমি। এটাও একটা প্রাপ্তি।’
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’