নবীন নিউজ ডেস্ক ০৩ এপ্রিল ২০২৪ ০১:৫৭ পি.এম
সংগৃহীত ছবি
রাজধানীতে শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার নির্ধারিত তারিখের একদিন আগে একটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একদিনের জন্য বুধবার (৩ এপ্রিল) কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
তবে কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। পরে তাদের বুঝিয়ে কারখানার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ।
সকাল ৯টার দিকে সাভারের ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের কাউন্সিল বাজার সংলগ্ন ওডিসি ক্রাফট প্রাইভেট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা বলেন, গতকালও আমরা ঠিকঠাক কাজ করেছি। আমরা যতদূর জানি গতকাল অফিসের স্টাফদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু দেওয়া হয়নি। পরে স্টাফরা বেতনের দাবিতে অফিসের ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন। এরপর সবাই যার যার মতো বাড়ি চলে যান। আজ সকালে কাজের জন্য কারখানায় গেলে শ্রমিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
তারা আরও বলেন, শ্রমিকদের জানানো হয় আজ কারখানা বন্ধ, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আবার কারখানা খোলা থাকবে। আগামীকাল শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার কথা রয়েছে। কিন্তু ঈদ বোনাস দেওয়ার তারিখের আগের দিন কারখানা বন্ধ করে দেওয়া হলো। এ কথা গতকাল শ্রমিকদের জানানো হয়নি। কী কারণে বন্ধ হলো সেটাও শ্রমিকরা জানেন না। কারণ জানতে জোরপূর্বক কারখানার ভেতরে প্রবেশের চেষ্টা করেন শ্রমিকরা। এসময় বাধা দেওয়া হলে তার সামনেই বিক্ষোভ করেন শ্রমিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একজন সুপারভাইজার বলেন, গতকাল স্টাফদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ বেতন দেননি। যে কারণে স্টাফরা গতকাল কর্মবিরতি পালন করেছেন। আজ শ্রমিকরা কাজে গেলে কারখানা বন্ধ বলে শ্রমিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। শ্রমিকরা জোরপূর্বক ঢুকতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই থেকে তিনজন শ্রমিক আহত হওয়ার খবর আমরা পেয়েছি।
এ ব্যাপারে ওডিসি ক্রাফট লিমিটেডের ম্যানেজার (এইচআর ও অ্যাডমিন) নুরুল ইসলামের মোবাইল ফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি প্রথমবার কল কেটে দেন। পরে কল রিসিভ করেননি।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারী সুপার রাশেদুল বারি বলেন, শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু বেতন দিতে পারেনি কর্তৃপক্ষ। এজন্য মালিকপক্ষ আজকের জন্য কারখানা বন্ধ রেখেছে। কিন্তু শ্রমিকরা কারখানায় এসে হামলা করে। আমরা শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। বর্তমানে কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা আইন-শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট আছি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন